চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আপনাকে বেশি ফ্যাকাশে দেখাচ্ছে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:31 অপরাহ্ন 13, সেপ্টেম্বর 2018
in লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

খুব অল্পতেই ক্লান্ত লাগছে আপনার? কোনো কাজে ঠিকঠাক মনোযোগ দিতে পারছেন না? কিংবা কয়েকটি সিড়ি ওঠার পরেই দম বন্ধ হয়ে আসছে? বন্ধুদের কেউ কেউ প্রায়ই বলছে, ‘তোকে আজকাল বড্ড ফ্যাকাশে দেখাচ্ছে’! 

যদি এমন হয়ে থাকে, তবে নিশ্চিত করেই বলা যায়; আপনার শরীরে প্রয়োজনীয় আয়রন বা লৌহের অভাব রয়েছে। আপনি হয়তো অজান্তেই ‘আয়রন ডেফিসিয়েন্সি অ্যানেমিয়া’ নামক রোগে ভুগছেন। আর এটাই বিশ্বের সবচেয়ে পরিচিত পুষ্টিহীনতা জাতীয় রোগ।

সবচেয়ে বড় ব্যাপার হলো, আলসেমির অন্যতম কারণ কিন্তু শরীরে আয়রনের অভাব। বিশেষ করে তরুণীদের।

যুক্তরাজ্যের সায়েন্টিফিক অ্যাডফাইসরি কমিটি ফর নিউট্রিশনের এক গবেষণায় দেখা গেছে, ১৯ থেকে ৩৪ বছর বয়সী ২১ ভাগ মহিলারই পর্যাপ্ত আয়রনের অভাব রয়েছে। এর অভাবেই মানুষ রক্ত স্বল্পতায় ভোগে।

কোথায় পাবেন আয়রন? 
আমাদের শরীর তো আর নিজে নিজেই আয়রন উৎপাদন করতে পারে না। তাই আয়রনের অভাব দূর করতে আপনার দৈনন্দিন খাবার তালিকাতেই আয়রন থাকা চাই। কিছু খাবারে প্রাকৃতিকভাবেই আয়রন থাকে।

যেমন: আয়রনের ঘাটতি মেটাতে প্রাণীজ আমিষ বেশ ভূমিকা রাখতে পারে। মাংসের কলিজা, ডিমের কুসুম এসব খাবারে প্রচুর পরিমাণে আয়রন আছে।

লন্ডনের কিংস কলেজের পুষ্টি বিজ্ঞানী অধ্যাপক পল শার্প প্রাকৃতিকভাবেই যে খাবারগুলোতে আয়রন আছে সেগুলোর প্রতি জোর দিয়েছেন।রেড মিট যেমন, গরু, খাসীর মাংসে প্রচুর আয়রন থাকে।

এছাড়া গাঢ় সবুজ রঙের শাক সবজিগুলোও আয়রনের অফুরন্ত আঁধার। আয়রন রয়েছে এমন কিছু খাবার হলো-

১। কচু শাক

২। কাঁচকলা

৩। তরমুজ

৪। ফুলকপি

৫। পেয়ারা, আমলকি ও কমলা ইত্যাদি

কিসের সাথে কী খাবেন?
কিন্তু ব্যাপার হলো, আপনি কীভাবে খাবারটি প্রস্তুত করছেন বা কোন খাবারের সাথে খাচ্ছেন তার উপরও নির্ভর করে আপনি কতটুকু আয়রন পাচ্ছেন।

অধ্যাপক পল শার্প বলেন, সকালের নাস্তায় শস্য জাতীয় খাবারের সাথে এক গ্লাস কমলালেবুর জুস খেলে অনেক বেশি পরিমাণ আয়রন পাওয়া যায়। কেননা, কমলা লেবুতে আছে পর্যাপ্ত ভিটামিন সি। যা খাবারের ভেতর থেকে আয়রন তৈরিতে সহায়তা করে।

সেই একই খাবারের সাথে যদি কমলা লেবুর বদলে কফি খাওয়া যায় তাহলে খুব অল্প পরিমাণ আয়রন পাওয়া যায়। কফিতে পলিফেনন নামে এক ধরণের রাসায়নিক দ্রব্য আছে। যা শরীরে আয়রন তৈরিতে বাধা দেয়।

মসুরের ডাল, পালং শাক, গরুর মাংস, মুরগী অথবা ছোলা এগুলি খেলেই আপনার প্রয়োজনীয় আয়রন আপনি পেয়ে যাবেন।

আয়রনের অভাবের যেমন সমস্যা আছে, আয়রনের পরিমাণ প্রয়োজনের তুলনায় বেশি হয়ে গেলেও সমস্যা।

অতিরিক্ত আয়রন শরীরের ভিতরের কোন অংশ নষ্ট করে দিতে পারে অনেক সময়। এবং বয়স্কদের ক্ষেত্রে ডায়াবেটিস, হার্ট অ্যাটাক এবং ক্যানসার ঝুঁকি বাড়ায়।

আপনার যতটুকু আয়রন দরকার? সেই চাহিদাটুকু পূরণ করার চেষ্টা করুন।

Tags: সেমি লিড
Previous Post

কোচ ওয়াজেদ গাজী মারা গেছেন

Next Post

ধনীরা হাঁচিকাশি হলেই বিদেশে যান, আমি এতে কিছু মনে করি না: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

ধনীরা হাঁচিকাশি হলেই বিদেশে যান, আমি এতে কিছু মনে করি না: প্রধানমন্ত্রী

রোনালদোর জন্য শেয়ারে জুভেন্টাসের ঐতিহাসিক উত্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT