চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী গুম করছে: মোশাররফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:38 অপরাহ্ন 26, নভেম্বর 2017
in রাজনীতি
A A
বাংলাদেশের নাগরিক অধিকার ফোরামের প্রেস ব্রিফিং, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুমের ঘটনা ঘটছে। তিনি দাবি করেন, গত নয় বছরে ৪ শ’ গুমের ঘটনা ঘটেছে। এটা আমাদের দূর্ভাগ্য।

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম’-এর উদ্যোগে গুম, খুন ও নির্যাতন বন্ধের দাবীতে করণীয় শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।

মোশাররফ বলেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে পৃথিবীব কোন দেশে গুমের ঘটনা ঘটছে কেউ দেখাতে পারবে না। গুমের ঘটনায় প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন।

ভোটের মাধ্যমে নির্বাচিত নয় বলে আওয়ামী লীগ জনগণকে ভয় পায় মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের প্রধান স্তম্ভগুলো ধ্বংস করে দিয়েছে সরকার।

নির্বাচন কমিশন এবং সরকারের জন্য  রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনকে পরীক্ষামূলক ভাবে দেখছেন বলেও মন্তব্য করেন ড. খন্দকার মোশাররফ।

রোববার অপর এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসও গুম খুনের জন্য সরকারকে দায়ী করেন। এসময় তিনি জানান, তারেক রহমান শিগগিরই দেশে ফিরে আসবেন।

জিয়া পরিষদের আলোচনায় বক্তব্য রাখছেন মির্জা আব্বাস

তিনি বলেন, সরকার তারেক রহমানকে ভয় পেয়ে যা করছে তা ঠিক হচ্ছে না। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে অনুরোধ করেন মির্জা আব্বাস।

দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘গণতন্ত্র ও উন্নয়নে তারেক রহমান’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটি।

Tags: অপহরণখন্দকার মোশাররফগুমবিএনপিমির্জা আব্বাস
Previous Post

আমরা আমাদের সূর্য সন্তানদের হারিয়েছি: হাইকোর্ট

Next Post

‘চল পালাই’ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার চেষ্টা করছি: দেবাশীষ

Next Post
চ্যানেল আই অনলাইন- চল পালাই

‘চল পালাই’ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার চেষ্টা করছি: দেবাশীষ

কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড জেতা রেডিও নলতা, বিক্রমপুর ও পল্লীকণ্ঠের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড জিতলো রেডিও নলতা, বিক্রমপুর ও পল্লীকণ্ঠ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT