চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চল পালাই’ শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার চেষ্টা করছি: দেবাশীষ

সারারা মুশাররাত তূর্ণা by সারারা মুশাররাত তূর্ণা
4:00 অপরাহ্ন 26, নভেম্বর 2017
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন- চল পালাই

চল পালাই

৮ ডিসেম্বর (শুক্রবার) মুক্তি পাচ্ছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত চলচ্চিত্র ‘চল পালাই’। রবিবার চ্যানেল আই ভবনে এই চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রের অভিনয় শিল্পীদের সঙ্গে নিয়ে এসেছিলেন পরিচালক দেবাশীষ বিশ্বাস। চ্যানেল আই অনলাইনের সঙ্গে তাঁদের কথোপকথনে ‘চল পালাই’ নিয়ে জানা গেল অনেক তথ্য-

ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে তৈরি ‘চল পালাই’ চলচ্চিত্রটি। তবে গতানুগতিক ত্রিভুজ প্রেমের গল্পের বাইরে এখানে পাওয়া যাবে থ্রিলারের স্বাদ। প্রথমবারের মতো নিজের সচরাচর করা সিনেমার ধারা থেকে বেরিয়ে ‘চল পালাই’ নির্মাণ ছিল পরিচালক দেবাশীষ বিশ্বাসের জন্য এক অন্যরকম চ্যালেঞ্জ।

এই চলচ্চিত্রের প্রধান তিন চরিত্রে আছেন শিপন মিত্র, তমা মির্জা ও শাহ রিয়াজ। আগে থেকে পরিচয় থাকলেও দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় কাজের অভিজ্ঞতা তিনজনেরই প্রথম। কাজ করতে গিয়ে পরিচালকের বকা যেমন মাঝে মাঝে খেয়েছেন, তেমনি তাঁর স্নেহেই কঠিন কাজগুলো খুব সহজে শেষ করতে পেরেছেন বলে জানালেন তিনজন।

শুধু পরিচালকের সাথে নয়, তিন জনের নিজেদের মধ্যে দারুণ বোঝাপড়া। শুটিং এর সময় খাওয়া, আড্ডা সব জায়গাতেই তিনজন সারাক্ষণ একসঙ্গে থাকতেন।

দেবাশীষ বিশ্বাস জানালেন, তিন প্রধান চরিত্র নিয়েই তিনি দারুণ আশাবাদী। তমা মির্জা, শিপন মিত্র কিংবা শাহ রিয়াজ- তিনজনই নিজেদের চরিত্রকে যথার্থভাবে ফুটিয়ে তোলার জন্য পরিশ্রম করে গেছেন। ‘চল পালাই’ তাঁদের অভিনয় জীবনের ‘টার্নিং পয়েন্ট’ হয়ে উঠতে পারে; এই আশাবাদ পরিচালক দেবাশীষের।

ভারতের রজনীশ ঠাকুরের লেখা উপন্যাস থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত ‘চল পালাই’ এর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় আছেন দেবাশীষ বিশ্বাস। এরই মধ্যে ইউটিউবে চলচ্চিত্রটির অফিসিয়াল ট্রেলার মুক্তি পেয়েছে। সোমবার থেকে ‘চল পালাই’-এর গানগুলো পাওয়া যাবে অনলাইন মাধ্যমে। একটি ‘বিশেষ গান’সহ ‘চল পালাই’ এ আছে মোট তিনটি গান।

দেবাশীষ জানালেন, ‘চল পালাই’ তাঁর এবং পুরো দলের অনেক কষ্টের ফসল। সারদেশের একশ বা তারও বেশি প্রেক্ষাগৃহে এটি মুক্তির দেয়ার চেষ্টা চলছে। এরই মধ্যে রাজধানীর সিনেমা পাড়া খ্যাত কাকরাইল মোড়ে ঝুলছে ৪০ ফুট বাই ১২ ফুটের ‘চল পালাই’ এর বিশাল পোস্টার। দেবাশীষের দাবি এখনও পর্যন্ত দেশীয় সিনেমার এটিই সবচেয়ে বড় পোস্টার।

‘চল পালাই’ এর ৮০ শতাংশ কাজ হয়েছে বান্দরবানে। প্রাকৃতিক নানা প্রতিকূলতা পেরিয়ে তৈরি এই চলচ্চিত্র নিয়ে ব্যাপক আশাবাদী পরিচালক দেবাশীষ। ৮ ডিসেম্বর মুক্তির পর জানা যাবে, দর্শক কীভাবে গ্রহণ করছে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ কিংবা ‘ভালোবাসা জিন্দাবাদ’ খ্যাত পরিচালক দেবাশীষের নতুন উপহার।

চ্যানেল আই অনলাইন ফেসবুক লাইভে এসেছিল ‘চল পালাই’ টিম:

ছবি: তানভীর আশিক

Tags: চল পালাইতমা মির্জাদেবাশীষ বিশ্বাসশিপন মিত্র
Previous Post

সরকারের নির্দেশে রাষ্ট্রীয় বাহিনী গুম করছে: মোশাররফ

Next Post

কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড জিতলো রেডিও নলতা, বিক্রমপুর ও পল্লীকণ্ঠ

Next Post
কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড জেতা রেডিও নলতা, বিক্রমপুর ও পল্লীকণ্ঠের প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কমিউনিটি রেডিও অ্যাওয়ার্ড জিতলো রেডিও নলতা, বিক্রমপুর ও পল্লীকণ্ঠ

মাহমুদউল্লাহর টোটকায় জায়েদের গেইল শিকার উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাহমুদউল্লাহ’র টোটকায় জায়েদের গেইল শিকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT