চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব জেলায় পাসপোর্ট অফিস করা হবে: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
3:48 অপরাহ্ন 24, এপ্রিল 2016
in বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আধুনিক প্রযুক্তির সাথে সংযুক্তি আর জালিয়াতি রোধে ইলেক্ট্রনিক পাসপোর্ট এর পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। সব জেলায় পাসপোর্ট অফিস করা হবে।

ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং আরো ৯টি আঞ্চলিক পাসপোর্ট অফিস এবং পাসপোর্ট সেবা সপ্তাহ  উদ্বোধন করে তিনি বলেছেন, সকলকে ঐক্যবব্ধ হয়ে দেশের জন্য কাজ করতে হবে।

রোববার ‘পাসপোর্ট নাগরিক অধিকার: নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ এ স্লোগানে প্রথমবারের মত পাসপোর্ট সেবা সপ্তাহ পালন করছে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর। প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আগারগাঁওয়ে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের পাশে ঢাকা বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া, পুটয়াখালী, ফেনী, মুন্সিগঞ্জ, কুষ্টিয়া, পাবনা ও দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প গ্রহণের পর থেকে এ পর্যন্ত ১ কোটি ৪০ লাখ এমআরপি পাসপোর্ট এবং ৩ লাখ ২৬ হাজার এমআরভি ভিসা প্রদান দেশের ইতিহাসে যুগান্তকারী পদক্ষেপ। মানুষের স্বচ্ছন্দ ও সুবিধা নিশ্চিত করতে পাক করছে সরকার।

তিনি আরো বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে দেশের প্রতিটি জেলায় আমরা মেশিন রিডেবল পাসপোর্ট অফিস করে দিবো। প্রতিনিয়ত প্রযুক্তির পরিবর্তন হচ্ছে। ইতিমধ্যে বিমামকে নির্দেশ দিয়েছি ই-টিকিটিংয়ের ব্যবস্থা করতে। ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে মানুষ যেন তার সব সেবা দিতে পারে।

সেই সাথে ইলেকট্রনিক পাসপোর্ট তৈরির বিষয়টি জানান প্রধানমন্ত্রী।

বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর দেশের সব ক্ষেত্রে উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, বাঙ্গালী বিজয়ী জাতি বিশ্বে মাথা উঁচু করে চলবে, এলক্ষেই কাজ করছে সরকার।

শেখ হাসিনা আরো বলেন,  আমরা বাজেট ৫ গুণ বৃদ্ধি করেছি; সেই জন্য আমরা বেতন শতভাগের উপর বৃদ্ধি করতে সক্ষম হয়েছি। বেতন এমনভাবে বাড়ানো হয়েছে যেন একটা পরিবার সচ্ছলভাবে চলতে পারে।

Tags: পাসপোর্টপ্রধানমন্ত্রী
Previous Post

মুস্তাফিজকে নিয়ে খুনসুটি

Next Post

প্যারিস জলবায়ু চুক্তি জরুরি: বন ও পরিবেশ সচিব

Next Post

প্যারিস জলবায়ু চুক্তি জরুরি: বন ও পরিবেশ সচিব

‘মিনি পাকিস্তানে’ নৌকার জয়ের গল্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT