চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্যারিস জলবায়ু চুক্তি জরুরি: বন ও পরিবেশ সচিব

কাজী ইমদাদ by কাজী ইমদাদ
3:54 অপরাহ্ন 24, এপ্রিল 2016
in পরিবেশ
A A

বন ও পরিবেশ সচিব বলেছেন, বৈশ্বিক গড় তাপমাত্রা নিয়ন্ত্রণে প্যারিস জলবায়ুু চুক্তি জরুরি। এটি বাস্তবায়ন হলে সুন্দরবনসহ প্লাবিত হওয়ার ঝুঁকি থেকে রক্ষা পাবে বাংলাদেশের নিম্নাঞ্চল।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন, ইস্যুটি গত কয়েক দশকে বিশ্ব মোড়লদের মাথা ব্যাথার কারণ হিসেবে দেখা হচ্ছে। উন্নত দেশগুলোর দ্রুত নগরায়ন, শিল্পায়নের কারণে বাড়ছে বিশ্বের গড় তাপমাত্রা, গলছে বরফ, তলিয়ে যাওয়ার ঝুঁকিতে থাকছে নিম্নাঞ্চল।

এ অবস্থায় বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি সর্বোচ্চ ২ ডিগ্রির নিচে রাখার ব্যাপারে গত ডিসেম্বর প্যারিস সম্মেলনে একমত হয় বিশ্বের ১৯৫ টি দেশ। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১৭৫ টি দেশ প্যারিস চুক্তিতে স্বাক্ষর করেছে। আর কয়েকটি দেশের স্বাক্ষর করা শেষ হলেই চুক্তিটি কার্যকর হবে। যদিও জলবায়ু পরিবর্তনের জন্য বাংলাদেশের মত উন্নয়নশীল দেশগুলোর দায় ততটা নেই তবুও এ চুক্তির বাস্তবায়ন হলে এর সুফল পাবে বাংলাদেশের মত জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো।

বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, জলবায়ু বিরূপ হলে ব্যাপক পরিমাণে মাইগ্রেশন হতে পারে, জনসাধারণ ক্ষতিগ্রস্ত হতে পারে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা আরও বাড়তে পারে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়লে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলো ভীষণভাবে আক্রান্ত হয়ে তলিয়ে যেতে পারে।

বাংলাদেশের জন্য এটি শুধু একটি চুক্তিই নয়, উন্নত দেশগুলোর প্রতিশ্রুতির পূরণও।

এ বিষয়ে সচিব বলেন, বাংলাদেশ কার্বন নিঃসরণে এমন কোনো অবদান রাখে না। সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। কিন্তু যারা ভূমিকা রাখছে, তাদের নিঃসৃত কার্বন বিশ্বকে উষ্ণ করছে। কার্বন নিঃসরণের কারণে যে বৈশ্বিক উষ্ণায়ন, তা এ চুক্তির মাধ্যমে কমে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ চুক্তির বাস্তবায়ন হলে ডুবে যাওয়ার ঝুঁকি থেকে বাঁচতে পারবে সুন্দরবনসহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল।

Tags: জলবায়ু সম্মেলনপ্যারিস চুক্তিপ্যারিস জলবায়ু চুক্তি
Previous Post

সব জেলায় পাসপোর্ট অফিস করা হবে: প্রধানমন্ত্রী

Next Post

‘মিনি পাকিস্তানে’ নৌকার জয়ের গল্প

Next Post

‘মিনি পাকিস্তানে’ নৌকার জয়ের গল্প

মহিলা পরিষদের সম্মাননায় অনুপ্রাণিত রুবাইয়াত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT