চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সপ্তাহ ঘুরতেই সিংহাসন সাকিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:42 অপরাহ্ন 15, আগস্ট 2017
in স্পোর্টস
A A

খেলতে হল না। অপেক্ষা করতে হল না এক সপ্তাহের বেশিও। আবারও সাকিব আল হাসানের দখলে ফিরল টেস্ট অলরাউন্ডারের মুকুট। যে জাদেজার কাছে সিংহাসন হারিয়েছিলেন সাকিব, তাকে টপকেই পুনরুদ্ধার করলেন। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে তাই অলরাউন্ডারের শীর্ষে থেকেই মাঠে নামতে যাচ্ছেন টাইগার তারকা।

দীর্ঘ সময় ধরে খেলা নেই বাংলাদেশের, সাকিব আল হাসানও তাই টেস্টের বাইরে। অন্যদিকে ভারতের হয়ে ব্যাটে-বলে জ্বলছিলেন রবীন্দ্র জাদেজা। যার প্রভাব পড়ে আইসিসির টেস্ট র‌্যাঙ্কিংয়েও। সাকিবকে টপকে প্রথমবারের মত শীর্ষ অলরাউন্ডার বনে যান জাদেজা। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি, ভারতীয় অলরাউন্ডার হারিয়েছেন কিছু পয়েন্টও।

আইসিসির সর্বশেষ আপডেট জানাচ্ছে, মঙ্গলবার টাইগার অলরাউন্ডারের কাছে জায়গা ছেড়ে দিয়ে জাদেজা নেমে গেছেন দুইয়ে।

টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ অলরাউন্ডারের আসনে ফেরা সাকিবের রেটিং পয়েন্ট ৪৩১ই থাকছে। নেমে যাওয়া জাদেজা ৮ রেটিং পয়েন্ট খুইয়ে এখন ৪৩০ নিয়ে দুইয়ে। রবিচন্দ্রন অশ্বিন ৪২২ পয়েন্ট নিয়ে তিনে, ইংলিশ অলরাউন্ডার মঈন আলি ৪০৯ পয়েন্ট নিয়ে চারে। আর ৩৬০ পয়েন্ট নিয়ে পাঁচে আরেক ইংলিশ বেন স্টোকস।

টেস্টে বোলারদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষেই আছেন জাদেজা (৮৮৪), জেমস অ্যান্ডারসন (৮৬০) দুইয়ে, আর তিনে অশ্বিন (৮৫২)। ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ (৯৪১), দুইয়ে ইংলিশ অধিনায়ক জো রুট (৮৯১) ও তিনে নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৮৮০)।

দল হিসেবে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষে বিরাট কোহলির ভারত, রেটিং ১২৫। দুইয়ে সাউথ আফ্রিকা (১১০), তিনে ইংল্যান্ড (১০৫), চারে অস্ট্রেলিয়া (১০০) এবং পাঁচে নিউজিল্যান্ড (৯৭) পয়েন্ট নিয়ে। বাংলাদেশ আছে ৯-এ, রেটিং ৬৯!

Tags: সাকিব আল হাসান
Previous Post

চোখ ধাঁধানো আয়োজনে মালয় রাজকন্যার বিয়ে

Next Post

‘কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর কোরিয়ার থেকেও ঝুঁকিপূর্ণ’

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর কোরিয়ার থেকেও ঝুঁকিপূর্ণ'

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নর্থ কোরিয়া থেকে কয়লা আমদানি বন্ধ করছে চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT