চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ ধাঁধানো আয়োজনে মালয় রাজকন্যার বিয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 অপরাহ্ন 15, আগস্ট 2017
in আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

চোখ ধাঁধানো আর জমকালো আয়োজনের মধ্য দিয়ে মালয়েশিয়ার জোহর রাজ্যের সুলতানের মেয়ের বিয়ে দেখল পুরো দেশ। ৩১ বছর বয়সী রাজকন্যা টুংকু তুন আমিনা মায়মুনা ইস্কান্দারিয়া সোমবার বিয়ের বন্ধনে আবদ্ধ হন ২৮ বছর বয়সী ডেনিস যুবক মুহাম্মদ আবদুল্লাহর সঙ্গে।

রাজকন্যার বিয়ে উপলক্ষে রাস্তাগুলো রঙবেরঙের পতাকায় সাজানো হয়েছিল। কয়েকটি সার্বজনীন ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের মূল অনুষ্ঠানে ১২শ’রও বেশি অতিথি উপস্থিত ছিলেন। বিশেষ ব্যক্তিত্বদের পাশাপাশি জনসাধারণের উপস্থিতি ছিল সবচেয়ে বেশি। জোহর বাহরু শহরের দাতারান বান্দারায়া সিটি স্কয়ারে বিশাল পর্দায় প্রজেক্টরের মাধ্যমে বিয়ের অনুষ্ঠান সবাইকে দেখার সুযোগ করে দেয়া হয়।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজকন্যা টুংকু সুলতান ইব্রাহিম ইসমাইলের ছয় সন্তানের মধ্যে একমাত্র মেয়ে। বিয়ের অনুষ্ঠানে বাবার কাছ থেকে আশীর্বাদ নিতে দেখা যায় তাকে। বিয়ের স্বীকৃতিস্বরূপ নবদম্পতির ওপর প্রথমে সুগন্ধি জল এবং তারপর হলুদ চাল ছিটিয়ে দেন পরিবারের সদস্য ও অনুষ্ঠানে থাকা অতিথিরা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রাজবিবাহ উপলক্ষে আগে থেকেই রাস্তাঘাট সাজানোর ধুম পড়ে গিয়েছিল। পাশাপাশি প্রতিটি অনুষ্ঠানস্থলের আশপাশে নেয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলের রাজ্য জোহরের রাজপরিবার দেশটির সবচেয়ে ধনী ও ক্ষমতাশালী রাজপরিবারের একটি। এটি দেশের একমাত্র রাজপরিবার, যার নিজস্ব সামরিক বাহিনী রয়েছে।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মূল অনুষ্ঠানের আগে অবশ্য একটি পারিবারিক অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল টুংকু আর ডেনিসের তিন বছরের প্রেমের সম্পর্কের সফল পরিণতির স্বীকৃতি জানাতে। মালয়েশিয়ার এক ক্যাফেতে প্রথম দেখাতেই একে অন্যের প্রেমে পড়ে যান তারা।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

পারিবারিক ওই অনুষ্ঠানে চোখ জুড়ানো স্নিগ্ধ সাদা গাউন পরে সবার সামনে আসেন রাজকন্যা টুংকু। গায়ে ছিল সাদা আর রূপালি ঝিকিমিকি দামি গয়না। শুধু স্থানীয় ঐতিহ্য আর রীতির সম্মান রাখতেই বিয়েতে কনেকে সাড়ে ২২ রিঙ্গিত (প্রায় ৪২৪ টাকা) যৌতুক দেয় বরপক্ষ।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ওলন্দাজ বংশদ্ভূত বর ডেনিস মুহাম্মদ অ্যামস্টারডামের কাছাকাছি একটি ছোট শহরে জন্মেছিলেন ডেনিস ভারবাস হিসেবে। ২০১৫ সালে তিনি ইসলাম গ্রহণ করেন। বর্তমানে তিনি জোহরেই একটি প্রপার্টি ডেভেলপমেন্ট ফার্মে কর্মরত আছেন।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা নিজেরা আলাদা বাড়িতে উঠে স্বামী-স্ত্রী হিসেবে নতুন জীবন শুরু করব। এই প্রথম আমি আমার বাবা-মা আর পরিবারের সদস্যদের থেকে দূরে গিয়ে একা থাকতে যাচ্ছি জোহর র‌য়্যাল প্রেস অফিস প্রকাশিত এক বিবৃতিতে বলেন রাজকন্য টুংকু।-4 Channel i News - চ্যানেল আই নিউজ

Tags: মালয়েশিয়া
Previous Post

টুঙ্গীপাড়ার স্মৃতি

Next Post

সপ্তাহ ঘুরতেই সিংহাসন সাকিবের

Next Post

সপ্তাহ ঘুরতেই সিংহাসন সাকিবের

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

'কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তর কোরিয়ার থেকেও ঝুঁকিপূর্ণ'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT