চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সতীর্থকে ‘পিটিয়ে নিয়ে’ গ্রেপ্তার পিএসজি মিডফিল্ডার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:37 অপরাহ্ন 11, নভেম্বর 2021
in ফুটবল, স্পোর্টস
A A
দুটি নারী ফুটবল খেলোয়াড় মাঠে বলের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিয়াল্লো (বাঁয়ে), হামরাওই (ডানে)

প্যারিস সেইন্ট জার্মেইন নারী দলের তারকা মিডফিল্ডার আমিনাটা ডিয়াল্লোকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ বিভাগ। তাকে থানা হেফাজতে রাখার খবর নিশ্চিত করেছে পিএসজি কর্তৃপক্ষ। অভিযোগ উঠেছে, ক্লাব ও জাতীয় দলের একজন সতীর্থকে ভাড়াটে দিয়ে পিটিয়ে আহত করার।

পিএসজি আক্রমণের শিকার হওয়া ফুটবলারের নাম প্রকাশ না করলেও সূত্রের বরাতে ইএসপিএন এফসি জানিয়েছে, ডিয়াল্লোর সেই সতীর্থের নাম খেইরা হামরাওই। দুজনেই মিডফিল্ডার।

৩১ বর্ষী হামরাওই ও ২৬ বর্ষী ডিয়াল্লো কেবল ক্লাবেই নন, ফ্রান্স দলেও সতীর্থ। পিএসজির আরও দুজন সতীর্থের সাথে ডিয়াল্লোর গাড়িতে করে যাচ্ছিলেন হামরাওই। সপ্তাহখানেক আগে ওইদিন ক্লাবের ডিনার পার্টি থেকে ফিরছিলেন তারা।

গাড়ি ডিয়াল্লোর বাড়ির সামনে থামলে কালো মাস্কে মুখ ঢাকা দুজন ব্যক্তি লোহার রড হাতে হাজির হন। তারা হামরাওইকে টেনে-হিঁচড়ে গাড়ি থেকে নামান। অন্তত মিনিট দুই হামরাওইর পায়ের দিকে রড দিয়ে দেদার পিটিয়ে স্থান ত্যাগ করেন।

হামরাওইকে দ্রুত হাসপাতালে নেয়া হয়। তার পা বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও ক্যারিয়ার শঙ্কায় পড়ে যাওয়ার মতো কোনো চোট পরিস্থিতি হয়নি। তবে দুদিন আগে পিএসজির হয়ে নিজের শততম ম্যাচে নামতে পারেননি। রিয়াল মাদ্রিদ নারী দলের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে নেমেছিল লা প্যারিয়ানরা।

পিএসজি ও ফ্রান্স দলে জায়গা পাওয়া নিয়ে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলে হামরাওই ও ডায়াল্লোর। দুজনেই ডিফেন্সিভ মিডফিল্ডার। সতীর্থকে পিটিয়ে নিয়ে নিজে অবশ্য নিরাপদে রিয়ালের বিপক্ষে শুরুর একাদশে নেমেছিলেন ডিয়াল্লো, উপভোগ করেছেন ৪-০ গোলের জয়। তারপর হলেন গ্রেপ্তার।

Tags: পিএসজিফ্রান্সলিড স্পোর্টস
Previous Post

আপনাদের কাছে আমি গ্রেটফুল

Next Post

বিকাশে বিনিয়োগ করলো জাপানের সফটব্যাংক ভিশন ফান্ড ২

Next Post
BKash লোগো, বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিষেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশে বিনিয়োগ করলো জাপানের সফটব্যাংক ভিশন ফান্ড ২

অনুপম ও পিয়া হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম-পিয়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT