চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশে বিনিয়োগ করলো জাপানের সফটব্যাংক ভিশন ফান্ড ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:42 অপরাহ্ন 11, নভেম্বর 2021
in অর্থনীতি
A A
BKash লোগো, বাংলাদেশের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং পরিষেবা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশে বিনিয়োগ করেছে জাপানের সফটব্যাংক ভিশন ফান্ড ২। বাংলাদেশে ডিজিটাল ইকোসিস্টেম তৈরির মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিকে আরো সমৃদ্ধ করতে সফটব্যাংক বিনিয়োগ করেছে।

বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তিসেবা নিশ্চিত করার মাধ্যমে বিকাশের গ্রাহকবান্ধব প্ল্যাটফর্মকে আরো শক্তিশালী করবে এই বিনিয়োগ। প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিষ্ঠাতা বিনিয়োগকারী ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশন এলএলসি এর যৌথ অংশীদারিত্বে ২০১১ সালে যাত্রা শুরু করা প্রতিষ্ঠান বিকাশ এখন নানা ধরনের মোবাইল আর্থিক সেবা দিয়ে যাচ্ছে। সারাদেশে ছড়িয়ে থাকা শক্তিশালী এজেন্ট নেটওয়ার্ক এর মাধ্যমে সব গ্রাহকের জন্য সেবার সহজলভ্যতা নিশ্চিত করার পাশাপাশি এজেন্ট ও তার পরিবারের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে বিকাশ। বর্তমানে বিকাশের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৬০ লাখ।

বিকাশের প্রতিষ্ঠাতা এবং চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর বলেন, গত ১০ বছরের নিরন্তর প্রচেষ্টায় কেন্দ্রীয় ব্যাংকের সুনির্দিষ্ট রেগুলেশনের আওতায় প্রযুক্তিভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বিকাশ গ্রাহকসহ সংশ্লিষ্ট সকলের আস্থা অর্জন করেছে। এই বিনিয়োগ তারই এক স্বীকৃতি এবং বিকাশের বর্তমান এবং ভবিষ্যৎ প্রবৃদ্ধিতে আস্থার নিদর্শন। বিনিয়োগটি আমাদের দেশ ও এর অর্থনীতির সফল ডিজিটাল রূপান্তরেরই একটি উদাহরণ। আমরা আশা করি, একই ভাবে দেশের অন্যান্য সফল উদ্যোক্তা ও উদ্ভাবকরাও বিশ্বব্যাপী বিনিয়োগ আকৃষ্ট করতে পারবেন।

সফটব্যাংক ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারস এর ম্যানেজিং পার্টনার গ্রেগ মুন বলেন, শক্তিশালী অর্থনীতি তৈরিতে আর্থিক সেবার সহজলভ্যতা নিশ্চিত করা জরুরি। আমরা বিশ্বাস করি, একটি নিরাপদ, সুবিধাজনক ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম তৈরি করে বিকাশ বাংলাদেশের আর্থিক ব্যবস্থাকে শক্তিশালী করেছে।

তিনি আরো বলেন, ‘কামাল কাদীর এবং বিকাশ এর সাথে অংশীদারিত্বে আমরা আনন্দিত। সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিষেবার মাধ্যমে বাংলাদেশের মানুষের বৃহত্তর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে বিকাশের লক্ষ্যের সহাযোগী হিসেবে থাকতে পারা আমাদের জন্য আনন্দের।

গত এক দশকের যাত্রায় ২০১৩ সালে বিশ্বব্যাংকের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন, ২০১৪ সালে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এবং ২০১৮ সালে আলিবাবার মূল প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ বিকাশে অংশীদার হিসেবে যুক্ত হয়।

Tags: বিকাশ
Previous Post

সতীর্থকে ‘পিটিয়ে নিয়ে’ গ্রেপ্তার পিএসজি মিডফিল্ডার

Next Post

বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম-পিয়া

Next Post
অনুপম ও পিয়া হাসিমুখে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিচ্ছেদের ঘোষণা দিলেন অনুপম-পিয়া

পটুয়াখালী ও বরিশালে সংঘর্ষের সময় মানুষজনের দৌড়াদৌড়ি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘর্ষে নিহত ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT