চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংসদ সদস্যদের ফেসবুক-টুইটারে আরও সক্রিয় হওয়ার তাগিদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 12, মার্চ 2017
in তথ্যপ্রযুক্তি
A A

ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের ডিজিটাল বাংলাদেশ স্লোগান কতটুকু বাস্তবায়িত হচ্ছে তা তুলে ধরার ব্যবস্থা নিচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এজন্য সরকারি কর্মকাণ্ডের সমন্বিত প্রচার ও জনপ্রতিনিধিদের সঙ্গে জনগণের যোগাযোগ আরও বেশী মাত্রায় সক্রিয় হতে সংসদ সদস্যদের তাগিদ দেয়া হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং সংসদ সচিবালয়ের সহযোগিতায় শনিবার রাতে জাতীয় সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়ায় ‘ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ’ শীর্ষক এক কর্মশালায় এসব বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পীকার ড. শিরিন শারমিন চৌধুরী এই উদ্যোগের প্রশংসা করে সব সংসদ সদস্যকে সামাজিক মাধ্যমে ডিজিটাল বাংলাদেশকে তুলে ধরার আহবান জানান।

বক্তব্যের পর স্পীকার সংসদের ভিআইপি ক্যাফেটেরিয়া জন্য উচ্চগতির ওয়াইফাই উদ্বোধন করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদের ডেপুটি স্পীকার মো: ফজলে রাব্বি মিয়া বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে। আজকের এই উদ্যোগ সকল সংসদ সদস্যকে ডিজিটাল মিডিয়ায় আরো বেশি সক্রিয় হওয়ার অনুপ্রেরণা যোগাবে।

কর্মশালার শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক “ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশ” শীর্ষক এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে অংশ নেন। এতে তিনি ডিজিটাল মাধ্যমের প্রাথমিক বিষয়গুলো সম্পর্কে খুঁটিনাটি তুলে ধরেন এবং ডিজিটাল মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের অর্জন প্রচারে সবাইকে আরও বেশী সরব হওয়ার আহবান জানান।

এ সময় তিনি দেশে-বিদেশে ডিজিটাল বাংলাদেশকে সমন্বিতভাবে প্রচারে সবার সহযোগিতাও কামনা করেন।

কর্মশালায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবির কিশোর চৌধুরী, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মো: হারুনুর রশীদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব পার্থ প্রতিম দেব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহাসহ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Tags: ডিজিটাল মিডিয়া
Previous Post

অবৈধ দখলের কারণে মৃতপ্রায় ময়মনসিংহের ঐতিহ্যবাহী ব্রহ্মপুত্র নদ

Next Post

চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

Next Post

চট্টগ্রামে জঙ্গি সংগঠনের ১৭ সদস্য গ্রেফতার

পানি ও বিদ্যুতের অপচয় কমাতে প্রধানমন্ত্রীর অনুরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT