চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে: মতিয়া চৌধুরী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:24 অপরাহ্ন 28, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A
সংসদে মহিলা সদস্যের বক্তব্য, ওয়ান স্টপ সার্ভিস বিল-২০১৭ উত্থাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

যথাসময়ে সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে উল্লেখ করে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, কে এলো না এলো তার জন্য নির্বাচন বন্ধ থাকবে না। রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কী? এর মাধ্যমে কী আমরা অনবরত জানাজা পড়বো?

মতিয়া চৌধুরী বলেন, বেগম জিয়া স্বাভাবিক ও সুস্থ রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি বার বার দেশে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি করে সুবিধা নিতে চান। এবার দেশের জনগণ বেগম জিয়ার এ ধরনের ষড়যন্ত্র মোকাবেলা করে শেখ হাসিনার নেতৃত্বে সূচিত উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জঙ্গিমুক্ত শান্তির বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

তিনি বিএনপিকে আগামী নির্বাচনে অংশ নেয়ার আহ্বার জানান।

গত ৯ জানুয়ারি চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন তা সমর্থন করেন।

গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সংসদে এ ভাষণ দেন।

রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর রোববার ১৪তম দিনে কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সরকারি দলের মাহফুজুর রহমান, বেগম সাহারা খাতুন, বেগম সিমিন হোসেন (রিমি) ও বেগম রিফাত আমিন আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী আরো বলেন, হাওরে বন্যার পর দেশব্যাপী প্রলয়ংকরী বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে না উঠতে পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের সৃষ্ট দুর্যোগ সামাল দিচ্ছে বাংলাদেশ। মিয়ানমার থেকে বিতাড়িত ১০ লক্ষাধিক লোককে নিজস্ব অর্থায়নে এখন লালন পালন করছে সরকার। এদের জন্য বিদেশী সাহায্য অত্যন্ত অপ্রতুল। আমাদের প্রাণপ্রিয় নেত্রী মানবিক দৃষ্টিকোন থেকে মমত্ববোধ থেকে তাদের আশ্রয় দেয়ার ব্যবস্থা করেন।

তিনি বলেন, একের পর এক প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিবেশি দেশের সৃষ্ট দুর্যোগ সৃষ্টির পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশ বিরামহীনভাবে অর্থনৈতিক সাফল্য অর্জন করে এগিয়ে যাচ্ছে।

Tags: একাদশ জাতীয় নির্বাচনকৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীজাতীয় সংসদ অধিবেশন
Previous Post

খালেদা জিয়ার নেতৃত্বে ২০ দলীয় জোটের বৈঠক

Next Post

শাকিব-মিমের ‘চুম্মা’ নিয়ে হৈ চৈ

Next Post

শাকিব-মিমের 'চুম্মা' নিয়ে হৈ চৈ

মেসি-সুয়ারেজ ও বিতর্ক সঙ্গী করে জয় বার্সার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT