চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসি-সুয়ারেজ ও বিতর্ক সঙ্গী করে জয় বার্সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:40 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

ঘরের মাঠে বার্সেলোনাকে শক্ত পরীক্ষায় ফেলেছিল আলাভেস। ৭১ মিনিট পর্যন্ত পিছিয়ে থাকা ম্যাচে শেষ পর্যন্ত অবশ্য মেসির দর্শনীয় ফ্রি-কিকে জয় তুলে নিয়েছে স্বাগতিকরাই।

রোববার রাতে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথম লেগে আলাভেসের মাঠ থেকে ২-০ গোলে জিতে এসেছিল ভালভার্দের দল। এই জয়ে ২১ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরও সুসংহত করল কাতালানরা।

ন্যু ক্যাম্পে মান বাঁচানো শেষ আধাঘণ্টায় লিওনেল মেসির সঙ্গে গোল করেছেন ফর্মে থাকা লুইস সুয়ারেজ। আর প্রথম আধাঘণ্টায় বার্সাকে চাপে ফেলে দেয়া অতিথিদের গোলটি জন গিডেত্তির।

এদিন শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আলাভেস। স্বাগতিক গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের চেষ্টার মুখে ১৬ মিনিটে পাল্টা-আক্রমণে গড়া প্রচেষ্টাটি ভেস্তে যায় অতিথিদের।

এগিয়ে গিয়েছিল অতিথিরাই

তবে শুরুতে এগিয়ে যায় অতিথিরাই। ম্যাচের ২৩ মিনিটে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন গিডেত্তি। গোমেজের লম্বা পাসে বল পেয়ে গোল করেন এই সুইডিশ। তিন মিনিট পর রুবেনের চেষ্টায় দেয়াল হয়ে দাঁড়ান সেই টের স্টেগেন।

বার্সাও সুযোগ তৈরি করছিল। ৩০ মিনিটে মেসির বানিয়ে দেয়া বল কাজে লাগাতে পারেননি সুবিধাজনক স্থানে থাকা আন্দ্রেস ইনিয়েস্তা।

মেসিকে থামানোর চেষ্টা

বার্সার জার্সিতে প্রথমবারের মত শুরুর একাদশে নামা ফিলিপে কৌতিনিহো ৩৩ মিনিটে মেসির বানিয়ে দেয়া বল কাজে লাগাতে পারেননি। পরে মেসির দর্শনীয় ফ্রি-কিক ঠেকিয়ে এগিয়ে থেকেই বিরতিতে যাওয়া নিশ্চিত করেন আলাভেস গোলরক্ষক ফার্নান্দো।

মধ্যবিরতির পরও প্রতিপক্ষের জালমুখ খুলতে পারছিল না বার্সা। ৬০ মিনিটে আলবার ক্রস বক্সের সামান্য বাইরে পেয়েও লক্ষ্যে রাখতে পারেননি মেসি। ৬৮ মিনিটে মেসির ক্রসে বল পেয়ে গোলরক্ষকে আটকা পড়েন সুয়ারেজ। ৭০ মিনিটে আবারও দেয়াল ফার্নান্দো, এবার আটকে যান পাউলিনহো।

লিগে জানুয়ারি সেরা সুয়ারেজ

বার্সার কাঙ্ক্ষিত গোলটি আসে ৭২ মিনিটে। জটলার মধ্য থেকে কোনাকুনি ভলিতে জাল খুঁজে নেন সুয়ারেজ। জানুয়ারিতে বার্সার জার্সিতে সেরা খেলোয়াড়ের ট্রফি নিয়ে নেমেছিলেন। চলতি লিগে নিজের ১৬তম গোলটি করে আরেকবার ত্রাতা হলেন উরুগুয়ে তারকা।

তবে গোলটির কারিগর হিসেবে ইনিয়েস্তার কৃতিত্বও থাকল বেশি করেই। মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ-প্রান্ত দিয়ে বুলেট গতিতে দৌড়ে কয়েকজনকে কাটিয়ে লাইন ছুঁইছুঁই মুহূর্তে যেভাবে বলটি বানিয়ে দিয়েছেন তিনি, সেটি গোলে রূপান্তরিত না হলে অন্যায্যই হত! মৌসুমে এ ম্যাচে এসেই প্রথমবার টানা ৯০ মিনিট মাঠে থাকার সুযোগ পেয়েছেন বার্সার বহু যুদ্ধের সেনানী।

জয়সূচক গোল করেই ডানা মেললেন মেসি

মেসি এদিন ন্যু ক্যাম্পে নিজের ২০০তম লা লিগা ম্যাচে খেলতে নেমেছিলেন। এই সংখ্যক ম্যাচে ২১২তম গোলটি করে উপলক্ষ স্মরণীয় করে রাখার পাশাপাশি দলকে পূর্ণ পয়েন্ট এনে দিতে সাহায্য করেছেন। ম্যাচের ৮৪ মিনিটে তার দুর্দান্ত ফ্রি-কিকে আসে গোলটি। ২২ গজ দূর থেকে নেয়া কিকটি চলতি লিগে আর্জেন্টাইন অধিনায়কের ২০ গোলে রূপান্তরিত হয়।

যদিও আলকাসেরকে ফাউলের জন্য দেয়া ফ্রি-কিকের রিপ্লেতে দেখা গেছে ফাউলের মুহূর্তে আলকাসের অফসাইডেই ছিলেন। সেটি অবশ্য রেফারির দায়, মেসির বাঁকানো কিকটির কৃতিত্ব তাতে কমছে না মোটেই। বিতর্ক থাকবে আরও একটি সিদ্ধান্ত নিয়ে। ৮৭ মিনিটে বার্সার ধারের খেলোয়াড় মুনির এল হাদ্দাদির শট স্বাগতিক বক্সে স্যামুয়েল উমতিতির হাতে লাগলেও রেফারির চোখ এগিয়ে যায়।

Tags: বার্সামেসিসুয়ারেজ
Previous Post

শাকিব-মিমের ‘চুম্মা’ নিয়ে হৈ চৈ

Next Post

ঢাকা সিটির উপনির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল করবে ইসি

Next Post

ঢাকা সিটির উপনির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল করবে ইসি

১১তম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব ৯ ও ১০ ফেব্রুয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT