চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১১তম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব ৯ ও ১০ ফেব্রুয়ারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 পূর্বাহ্ন 29, জানুয়ারি 2018
in শিক্ষা
A A

আগামী ৯ ও ১০ ফেব্রুয়ারি “ট্রাস্ট ব্যাংক ১১তম এনডিএফবিডি জাতীয় বিতর্ক উৎসব, ২০১৮” উদযাপিত হবে। “শব্দ দিয়ে স্বপ্ন সাজাই যুক্তির কারিগর” শ্লোগানে ন্যাশনাল ডিবেট ফেডরেশন বাংলাদেশ (এনডিএফবিডি) এর আয়োজনে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে উদযাপিত হতে যাচ্ছে এবারের জাতীয় বিতর্ক উৎসব।

দুদিনব্যাপী এই মহোৎসবে সারা দেশের শ্রেষ্ঠ সরকারি-বেসরকারি বাংলা ও ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ, ক্যাডেট কলেজ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে প্রায় দুই হাজার শিক্ষক-শিক্ষার্থী ও ডিবেটক্লাব মডারেটরগণ সমবেত হবেন।

১১তম বারের মতো আয়োজিত এ বিতর্ক উৎসবে থাকছে উদ্বোধনী ও আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান, বিতর্কের উপর কর্মশালা, পেশাজীবী বিতর্ক, শিশু বিতর্ক, আঞ্চলিক, সংসদীয় , প্ল্যানচ্যাট, ওয়ার্ল্ড ফরমেট, জাতিসংঘ ফরমেটের মডেল ডিবেট, রম্যবিতর্ক সহ বিভিন্ন মডেলের বিতর্ক প্রদর্শনী, বর্ণাঢ্য র‌্যালি, বারোয়ারী বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগীতা, মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, মিট দ্যা পার্সোনালিটি, ক্যাম্পফায়ার, জাকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান, সার্টিফিকেট, পুরষ্কার ও উপহার সামগ্রী বিতরণীসহ নানা আয়োজন।

এবারের উৎসবে প্রথমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ইংলিশ স্কুলডিবেট চ্যাম্পিয়নশিপ’ এবং এই প্রতিযোগীতার স্ট্রাটেজিক পার্টনার হিসেবে আছে বাংলাদেশ ডিবেটিং কাউন্সিল (বিডিসি)।

উৎসবের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যথাক্রমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এবং তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম।এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অর্থনীতিবিদ জাতিসংঘের মানব উন্নয়ন সূচক প্রোগ্রাম এর পরিচালক ড. সেলিমজাহান, বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি বিশিষ্ট অর্থনীতিবিদ আবুল বারকাত, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান ও প্রখ্যাত ঔপন্যাসিক সেলিনা হোসেন, ফাস্ট কর্পোরেশন প্রাইভেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হাফিজ আহমেদসহ অনেকে।

এই বিতর্ক উৎসবে সভাপতি হিসেবে থাকবেন এনডিএফবিডি এর চেয়ারম্যান জনাব একে এম শোয়েব। বিতার্কিকদের এই মহামিলন মেলায় প্রধানপৃষ্ঠপোষক হিসেবে থাকছে ট্রাস্ট ব্যাংক লিমিটেড।

উৎসবে মিডিয়াপার্টানার হিসেবে থাকবে চ্যানেল আই, দুরন্ত টিভি, দৈনিক ইত্তেফাক, দ্যা ইন্ডিপেন্ডেন্ট, বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম ও রেডিও পার্টনার হিসেবে থাকবে রেডিও ঢোল ৯৪.০ এফএম।

উৎসবে যোগ দিতে রেজিস্ট্রেশনের জন্য www.ndf-bd.com ,০১৭৯১৮২৪৩১৩ এবং ০১৭৪৫৮০৬৭০৩ নাম্বারে যোগাযোগ করতে হবে।

Tags: চ্যানেল আইজাতীয় বিতর্ক উৎসব
Previous Post

ঢাকা সিটির উপনির্বাচন স্থগিতের বিরুদ্ধে আপিল করবে ইসি

Next Post

আড্ডা দেয়া শিখছে ম্যাসেঞ্জার চ্যাটবট

Next Post
চ্যাটবট

আড্ডা দেয়া শিখছে ম্যাসেঞ্জার চ্যাটবট

চ্যানেল আই অনলাইন- সুপ্রিয়া দেবী

স্মৃতিতে শ্রুতিতে কিংবদন্তী সুপ্রিয়া দেবী!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT