চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা ম্যাচেই তাসকিনকে পাচ্ছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:28 অপরাহ্ন 04, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিবের প্রশংসায় অনুপ্রাণিত তাসকিন ও অন্য ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন আহমেদের উন্নতি দেখে বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান আশাবাদী ৭ জুন শ্রীলঙ্কা ম্যাচের আগেই শতভাগ ফিট হয়ে উঠবেন এক্সপ্রেস পেসার। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঙুলে চোট পাওয়া আরেক পেসার শরিফুল ইসলামের অবশ্য খেলা হচ্ছে না বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে।

দুই টাইগার পেসারের চোট নিয়ে ডালাসে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বাংলাদেশের ফিজিও। ৫ জুন পুরোদমে বোলিং করতে পারলেই তাসকিন নামবেন লঙ্কানদের বিপক্ষে। শরিফুলের অবস্থা জানা যাবে আরও ৩-৪ দিন পর। প্রথম ম্যাচ তো বটেই ১০ তারিখের ম্যাচেও অনিশ্চিত এ বাঁহাতি পেসার। ১৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে পাওয়া যেতে পারে তাকে।

শরিফুলের আঙুলে সেলাই লেগেছিল ৬টি। সেলাই কাটা হতে পারে আজ। বায়েজিদুল বলেন, ‘এ ধরনের সেলাইয়ে ৭ থেকে ১০ দিনের মধ্যে হিলিং হয়ে যায়। বাকিটা খেলোয়াড়ের ওপর নির্ভর করে। আরও তিন-চার দিন পর ওর ব্যাপারটা বোঝা যাবে। কারও কারও খুব দ্রুত ঠিক হয়ে যায়। তবে প্রথম ম্যাচে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।’

‘তাসকিনকে আমরা প্রায় সাড়ে তিন সপ্তাহ হয়ে গেলো রিহ্যাব করাচ্ছি। তাসকিন যথেষ্ট ভালো উন্নতি করেছে। ডে টু ডে আমরা কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। ১ তারিখ থেকে ওর বোলিং করার ডেট ছিল। আজ পরিকল্পনা ছিল আউটডোরে বোলিং করার যেহেতু বৃষ্টি হচ্ছে করতে পারিনি। সূচি অনুযায়ী তার বোলিং করাটা খুব গুরুত্বপূর্ণ। তাই তাকে আমরা ইনডোরে নিয়ে এসেছি। ১ তারিখ করেছে ৩ তারিখ করছে, যতুটুকু করতে পেরেছে আমরা খুশি ও ভালো অবস্থানে আছে।’

‘৫ তারিখে বোলিং সেশন করাবো। যদি আউটডোরে করতে পারি খুবই ভালো হয়। বোলিংয়ে বেটার এফোর্ট ছিল পরের দিন আরও বেশি দেবে। যথেষ্ট ভালো সুযোগ আছে (প্রথম ম্যাচ খেলার)। দেখে মনে হচ্ছে সে খুব ভালো অবস্থায় আছে। ৫ তারিখে কী অবস্থায় থাকছে সেটির উপর ম্যাচ খেলা নির্ভর করছে।’

জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠের সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পান তাসকিন। তারপরও বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক করে তাকে রাখা হয় স্কোয়াডে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দলের বাইরে থেকে ফেরার লড়াইয়ে পুণর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তাসকিন। ৫ জুন জোর দিয়ে বোলিং করতে পারলেই নামবেন লঙ্কা ম্যাচে।

Tags: ইনজুরিটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪তাসকিন আহমেদবাংলাদেশ২৪লিড স্পোর্টস
Previous Post

কুমিল্লায় কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ২

Next Post

উন্নয়ন কর্মকাণ্ডে দেশের চা শিল্প টেকসই ভিত্তির ওপর দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী চা শিল্পের টেকসই উন্নয়নের জন্য ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

উন্নয়ন কর্মকাণ্ডে দেশের চা শিল্প টেকসই ভিত্তির ওপর দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

ভারতের নির্বাচনী প্রচারে অংশ নেওয়া একজন নারী ভোটার মুখে দেশীয় পতাকা আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লোকসভা নির্বাচনের ফলে কারা এগিয়ে, সর্বশেষ যা জানা গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT