চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে লোকসভা নির্বাচনের ফলে কারা এগিয়ে, সর্বশেষ যা জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:56 অপরাহ্ন 04, জুন 2024
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভারতের নির্বাচনী প্রচারে অংশ নেওয়া একজন নারী ভোটার মুখে দেশীয় পতাকা আঁকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে লোকসভা নির্বাচনে চলছে ভোট গণনার কাজ। আজ (৪ জুন) মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে।

বিবিসি সূত্রে এ তথ্য জানা গেছে।

ভারতীয় সময় বেলা সাড়ে এগারোটায় জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে যে সবশেষ ফলাফল বা ‘ট্রেন্ড’ দেখা যাচ্ছে, তাতে ক্ষমতাসীন দল বিজেপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৭২টি আসনের লক্ষ্যমাত্রা থেকে অনেকটা পিছিয়ে আছে।

মোট ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি এককভাবে জিতেছে বা এগিয়ে আছে মোট ২৩৭টি আসনে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে অন্তত ৩৫টি কম।

এরপরই সবচেয়ে বেশি আসনে এগিয়ে আছে কংগ্রেস – ৯৭টি। কংগ্রেস ২০০৯ সালের নির্বাচনের পর এবার তাদের সেরা ফল করতে চলেছে, এটা বেশ স্পষ্ট।

এছাড়া উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসও বেশ ভালো ফল করছে। সমাজবাদী পার্টি এই মুহুর্তে ৩৪টি ও তৃণমূল কংগ্রেস ২৯টি আসনে এগিয়ে রয়েছে।

দিল্লিতে কংগ্রেস সদর দফতরে দলীয় কর্মীরা তাদের নেতা রাহুল গান্ধীর জন্য উল্লাস করছেন কারণ প্রাথমিক ভোট গণনায় এখন পর্যন্ত বিরোধী ইন্ডিয়া জোট প্রত্যাশার চেয়ে বেশি এগিয়েছে। উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে প্রত্যাশার চেয়ে ভালো পারফর্ম করছে ইন্ডিয়া জোট।

নরেন্দ্র মোদি যখন “আব কি বার, চারশ পার” (এবারে চারশ ছাড়িয়ে যাব) স্লোগান দিয়ে প্রচার শুরু করেছিলেন, তখন তিনি তার বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জন্য ৪০০ টিরও বেশি আসনে জয়ী হওয়ার লক্ষ্য রেখেছিলেন।

সবচেয়ে আশাবাদী বুথ ফেরত জরিপও পূর্বাভাস দিয়েছিল যে তার জোট ৪০০ আসনে জয়ী হবে। প্রাথমিক ভোট গণনা থেকে ধারণা করা হচ্ছে, নির্বাচনে বিরোধী মধ্য বামপন্থী ইন্ডিয়া জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

ভারতের ৫৪৩ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ২৭২টি আসন। এনডিএ ওই পর্যন্ত পৌঁছাবে কিনা তা নিয়ে ইতিমধ্যেই সংশয় তৈরি হয়েছে।

দুই জোটের মধ্যে ব্যবধান প্রত্যাশার চেয়ে কমে আসছে বলে মনে হচ্ছে, প্রাথমিকভাবে মাত্র ৬০ থেকে ৭০টি আসনের পার্থক্য দেখা যাচ্ছে।

Tags: নরেন্দ্র মোদিভারতলোকসভা নির্বাচন
Previous Post

উন্নয়ন কর্মকাণ্ডে দেশের চা শিল্প টেকসই ভিত্তির ওপর দাঁড়িয়েছে: প্রধানমন্ত্রী

Next Post

চ্যানেল আইয়ে সীমানার জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে নকলা

Next Post
নকলা মরদেহের জানাজায় অংশগ্রহণকারীরা লাইনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে সীমানার জানাজা সম্পন্ন, মরদেহ যাচ্ছে নকলা

সাতক্ষীরা জেলা মানচিত্র ও অবস্থান চিহ্নিত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাম গাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT