চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা-পাকিস্তানের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ

রেজাউল করিম by রেজাউল করিম
1:04 অপরাহ্ন 03, মার্চ 2016
in স্পোর্টস
A A

গ্রুপপর্বের দুটি ম্যাচ বাকি থাকতেই নিশ্চিত হয়ে গেছে এশিয়া কাপের ক্রিকেটের দুই ফাইনালিস্ট। আগামী রোববার শিরোপার লড়াইয়ে ফাইনালে মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ ও ভারত।

তাই গ্রুপপর্বের পাকিস্তান-শ্রীলঙ্কার শেষ ম্যাচটি নিছক নিয়মরক্ষার ছাড়া আর কিছুই নয়। নিয়মরক্ষার আজকের ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে সন্ধ্যা সাড়ে সাতটায়।

কি অদ্ভুত ঘটনা, ভাগ্যের কি পরিহাস। গত এশিয়া কাপের ফাইনালিস্ট ছিল এ দুই দল। অথচ এবারের আসরে আগেভাগেই বিদায় নিয়েছে তারা। তবে টুর্নামেন্টের বিচারে গুরুত্বপূর্ণ না হলেও টি-২০ বিশ্বকাপের আগে শেষ ম্যাচটি জিততে চায় দুই দলই। সান্ত্বনার জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় তারা।

শ্রীলঙ্কা দলের নিয়মিত অধিনায়ক ল্যাসিথ মালিঙ্গা বলেছেন, ‘আজকের ম্যাচটি গুরুত্বপূর্ণ। দুই দলের কেউই ফাইনালের জন্য কোয়ালিফাই করেনি। তারপরও ম্যাচটি গুরুত্বপূর্ণ। কারণ দুই দলেই প্রতিভাবান ক্রিকেটার আছে। যারা ভালো খেলতে চায়।’

আরব আমিরাতের বিপক্ষে প্রথম ম্যাচে কষ্টেই জয় পায় শ্রীলঙ্কা। এরপর ভারত ও বাংলাদেশের বিপক্ষে টানা হেরে ফাইনালের পথ কঠিন করে ফেলে লঙ্কানরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয়ই নিশ্চিত হয়ে যায় তাদের বিদায়।

অপরদিকে টুর্নামেন্টে নিজেদের শুরুটা খুব বাজেভাবে করে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৮৩ রানে অলআউট হয়ে ৫ উইকেটে হারে তারা। এরপর আরব আমিরাতে সাথেই সংগ্রাম করে জয় পায় তারা। পরের ম্যাচে বাংলাদেশের কাছে মাথা নত করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফ্রিদির দল।

এবারের এশিয়াকাপে দুই দলেরই মূল সমস্যা ব্যাটিং নিয়ে। দুই দলেরই বোলিং লাইনআপ দুর্দান্ত। তাই শেষ ম্যাচে নিজেদের ব্যাটসম্যানদের জন্য পরীক্ষা। এ ম্যাচে দুই দলই তাদের রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের খেলাবেন বলে ইঙ্গিত দিয়েছেন। তাই এ ম্যাচ তাদের জন্য প্রমাণের বড় সুযোগ।

দলে পরিবর্তনের আভাস দিয়ে পাকিস্তান কোচ ওয়াকার ইউনুস বলেছেন, এই ম্যাচে রির্জাভ বেঞ্চ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তার কথা অনুযায়ী লঙ্কানদের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পেসার ওয়াহাব রিয়াজ ও স্পিনার মোহাম্মদ নেওয়াজকে।

অপরদিকে শ্রীলঙ্কা দলে স্পিনার রঙ্গনা হেরাথের জায়গায় আসতে পারেন জেফরি ভ্যানডারসে।

আজকের ম্যাচে শ্রীলঙ্কার হয়ে লাইমলাইটে থাকবেন অ্যাঞ্জেলা ম্যাথুস। নতুন বলে তার সুইং বিপদে ফেলতে পারে পাকিস্তানি নড়বড়ে ব্যাটিং অর্ডারকে। সেই সাথে মিডল অর্ডারে তার ব্যাটিংটাও ব্যবধান গড়ে দিতে পারে ম্যাচের ফলাফলে। পাশাপাশি ছন্দে থাকা দিনেশ চান্দিমাল ও বোলিংয়ে সুচিত্রা সেনানায়েক জ্বলে উঠতে পারেন। নজর থাকবে সুযোগ পেলে নবাগত জেফরি ভ্যানডারসের দিকেও।

আর পাকিস্তান দলে প্রতিযোগিতা হবে ওপেনার মোহাম্মদ হাফিজ ও মিডল অর্ডার ব্যাটসম্যান উমর আকমলের মধ্যে। এই ম্যাচে ২৮ রান করতে পারলেই পাকিস্তানের হয়ে টি-২০তে উমর আকমলের সর্বাধিক রানের রেকর্ড টপকে যাবেন হাফিজ। আমির ঝলকের অপেক্ষা তো থাকছেই। সুযোগ পেলে নিজেকে প্রমাণ করতে পারেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। আর পেসে ঝড় তুলতে পারেন ওয়াহাব রিয়াজ।

মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে রয়েছে পাকিস্তান। দুই দলের মোট ১৪ বারের লড়াইয়ে পাকিস্তান জিতেছে নয়বার আর শ্রীলঙ্কা জিতেছে পাঁচ বার। কিছুদিন আগেই শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে ২-০তে সিরিজ হারিয়ে এসেছে পাকিস্তান। তবে সর্বশেষ পারফম্যান্সে দুই দল সমান সমান। সর্বশেষ পাঁচ ম্যাচে উভয় দলই মাত্র একটি করে ম্যাচে জয় পেয়েছে।

আগের প্রতিটি ম্যাচের মতো আজও  মিরপুরে পেসবান্ধব পিচ থাকবে। পুরো পিচেই থাকতে পারে ঘাস। আবহাওয়া ঝকঝকে থাকবে বলে আশা করা যাচ্ছে। ওয়েদার ডটকম তেমনই খবর দিয়েছে।

সম্ভাব্য পাকিস্তান দল: শহীদ আফ্রিদি (অধিনায়ক), সারজিল খান, মোহাম্মদ হাফিজ, উমর আকমল, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম/খুররম মঞ্জুর/খালিদ লতিফ, সরফরাজ আহমেদ, আনোয়ার আলী/মোহাম্মদ নওয়াজ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও মোহাম্মদ ইরফান।

সম্ভাব্য শ্রীলঙ্কা দল: তিলেকারত্নে দিলশান, লাসিথ মালিঙ্গা (অধিনায়ক)/থিসারা পেরেরা, দিনেশ চান্দিমাল, অ্যাঞ্জেলো ম্যাথুস, ধানুশ সানাকা, থিসারা পেরেরা, সুচিত্রা সেনানায়েক, রঙ্গনা হেরাথ/জেফরি ভ্যানডারসে,মিলিন্ডা সিরিবর্ধনে, চামারা কাপুগেদারা, ও দাশমাথ চামিরা।

Tags: এশিয়া কাপ
Previous Post

শ্রীলঙ্কা-পাকিস্তানের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ

Next Post

শ্রীলঙ্কা-পাকিস্তানের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ

Next Post

পোশাক শিল্প উন্নয়নে ৪’শ কোটি টাকা অব্যবহৃত

পোশাক শিল্প উন্নয়নে ৪’শ কোটি টাকা অব্যবহৃত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT