চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোশাক শিল্প উন্নয়নে ৪’শ কোটি টাকা অব্যবহৃত

অনলাইন ডেস্ক by অনলাইন ডেস্ক
4:13 অপরাহ্ন 03, মার্চ 2016
in অর্থনীতি
A A

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প কারখানার উন্নয়নে আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসির ৫০ মিলিয়ন ডলারের বেশির ভাগ ব্যাংকগুলোতে অব্যবহৃত অবস্থায় পড়ে আছে।

পোশাক রপ্তানিকারকরা বলছেন, মাত্র পাঁচটি ব্যাংকের মাধ্যমে এ টাকা দেয়ায় তারা প্রক্রিয়াগত জটিলতায় পড়ছেন। তবে ব্যাংকগুলো বলছে, অন্য ব্যাংকের গ্রাহকদেরও প্রয়োজনীয় শর্তপূরণসাপেক্ষ অর্থ দিতে পারেন তারা।

রানা প্লাজা ধসের পর বাংলাদেশের গার্মেন্টস কারখানাকে নিরাপদ ও শ্রমিকবান্ধব করতে ৫০ মিলয়ন ডলার অর্থ দেয়ার সিদ্ধান্ত নেয় বিশ্বব্যাংকের অর্থায়নকারী সংস্থা আইএফসি।

৫টি ব্যাংকের মাধ্যমে এ অর্থ দেয়ার চুক্তি হয়। বায়ার দুই জোট অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের পরিদর্শনে অনেক রপ্তানিকারকেরই কারখানা স্থানান্তর এবং ভূমিকম্পসহিষ্ণু ও নিরাপদ করতে অর্থ প্রয়োজন হয়। তারপরও তিন বছরে নামমাত্র কারখানা এ সুবিধা নিতে পেরেছে।

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মঈনুদ্দিন আহমেদ মিন্টু বলেন আইএফসি যে পাঁচটি ব্যাংকের মাধ্যমে এ অর্থের যোগান দিচ্ছে এটা না করে যদি ব্যাংকের পরিমাণ বাড়ানো যায় এবং ছোট ও মাঝারি ফ্যাক্টরিগুলো বেনিফিশারি হবে।

শেয়ার বিল্ডিংয়ের ব্যাপারে আইএফসি যে পাঁচটি ব্যাংককে ফাইনান্স করছে আইএফসির কোনো বাধ্যবাধ্যকতা নেই। ব্যাংকগুলো বলছে, ভালো উদ্যোক্তা এবং যাদের কারখানাগুলো গার্মেন্টস খাতের সংশোধনমূলক কর্মপরিকল্পনা ক্যাপের নির্দেশনা পূরণ করেছে, সেগুলোকেই আইএফসির অর্থায়ন করছেন তারা।

ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী বলেন, শেয়ার বিল্ডিংতো তারা অনুমতি দেয় না। আমরা ২২৬ টা প্ল্যান্টের মধ্য থেকে দশ জনের মধ্য থেকে প্রস্তাব পেয়েছি। সেগুলো প্রসেস করে ৬ দশমিক দুই মিলিয়ন পাশ দিয়েছি। আইএফসি শুধুমাত্র পাঁচটি ব্যাংকের ক্লায়েন্টের মধ্যে সীমাবদ্ধ রাখে নি। তারা অন্যান্য ব্যাংকের ক্লায়েন্টদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তাই ঐ ব্যাংকগুলোয় আমাদের কাছে আসতে পারে।

রানা প্লাজা ধসের পর আইএফসির মতো বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা অর্থ দিলেও বিভিন্ন ধরনের শর্ত পূরণ করেই কারখানাগুলোকে সে অর্থ নিতে হচ্ছে। অথচ পোশাক কারখানাগুলোর প্রতিশ্রুতি রয়েছে, ২০১৮ সালের মধ্যে অ্যাকর্ড এবং অ্যালায়েন্সের নিদের্শনা অনুযায়ী ত্রুটি সারিয়ে নেয়ার।

Tags: আইএফসি
Previous Post

শ্রীলঙ্কা-পাকিস্তানের পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ

Next Post

পোশাক শিল্প উন্নয়নে ৪’শ কোটি টাকা অব্যবহৃত

Next Post

‘আমি বোমা হামলায় মারা যাচ্ছি’

‘আমি বোমা হামলায় মারা যাচ্ছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT