চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচে ‘বাংলাদেশের মুকুলের অভিষেক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:46 অপরাহ্ন 21, জানুয়ারি 2018
in স্পোর্টস
A A

ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচে আম্পায়ার হিসেবে আন্তর্জাতিক অভিষেক হল মাসুদুর রহমান মুকুলের। চলতি আসরে একাধিক ম্যাচে রিজার্ভ আম্পায়ারের দায়িত্ব পালন করলেও ফিল্ড আম্পায়ারিংয়ে এবারই প্রথম সুযোগ মিলল এই বাংলাদেশির।

শের-ই-বাংলা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার অভিজ্ঞ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ডের সঙ্গী হয়েছেন ৪২ বছর বয়সী মুকুল।

বিপিএল, ঢাকা প্রিমিয়ার লিগ, জাতীয় লিগ ও বিসিএলে আম্পায়ারিং করা অভিজ্ঞ এ আম্পায়ার খেলোয়াড়ি জীবনে ছিলেন অলরাউন্ডার। ফরিদপুর থেকে উঠে আসা মুকুল ৩০টি লিস্ট ‘এ’ ও ১২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজেও অনফিল্ড আম্পায়ারিংয়ে দেখা যাবে মুকুলকে। আগামী ১৮ ফেব্রুয়ারি সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টি ম্যাচে মুকুল জুটি বাঁধবেন আরেক বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকতের সঙ্গে।

আন্তর্জাতিক ম্যাচ পরিচালনায় মুকুল নবম বাংলাদেশি। বিভিন্ন সময়ে আম্পায়ারিং করেছেন সয়লাব হোসেন টুটুল, জাহাঙ্গীর আলম, আনিসুর রহমান, আখতারউদ্দিন শাহীন, মাহবুবুর রহমান, শরফুদ্দৌলা ইবনে সৈকত, নাদির শাহ, এনামুল হক মনি।

Tags: আম্পায়ারিং
Previous Post

রণবীর পুরাই ফিল্মি!

Next Post

চলতি বছর হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন

Next Post
BSS

চলতি বছর হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন

প্রণব মুখার্জির সঙ্গে এরশাদের তুলনা!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT