চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চলতি বছর হজ করতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১শ’ ৯৮ জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:48 অপরাহ্ন 21, জানুয়ারি 2018
in বাংলাদেশ
A A
BSS

চলতি বছর বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৭ হাজার ১৯৮ জন এবং অবশিষ্ট এক লাখ ২০ হাজার বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

রোববার ধর্ম মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই তথ্য জানান ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। তিনি বলেন, আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাতে চাই যে, আমরা সুন্দরভাবে ২০১৮ সালের সৌদি বাংলাদেশ হজ চুক্তি সম্পন্ন করতে পেরেছি।

সৌদ আরবের মক্কায় এ হজ চুক্তি সম্পাদিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান ও সৌদি-ওমরা বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতান।

অধ্যক্ষ মতিউর রহমান বলেন, অন্য বছরের মতো এবারও মোট হজযাত্রী শতকরা ৫০ ভাগ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিডেট এবং শতকরা ৫০ ভাগ সৌদি এয়ারলাইন্স বহন করবে।

তিনি বলেন, এ বছর রাজকীয় সৌদি সরকার সকল প্রকার ক্রয় ও সেবার ক্ষেত্রে ৫ শতাংশ হারে ভ্যাট আরোপ করেছে, যা ১লা জানুয়ারি ২০১৮ হতে কার্যকর হয়েছে। আবাসন, খাদ্য ও পরিবহনের উপর এর প্রভাব পড়বে। তবে সৌদি সরকারের আরোপিত ভ্যাটের প্রভাব যাতে হজ যাত্রীদের উপর আর্থিক প্রভাব সৃষ্টি না করে সে বিষয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সচেষ্ট থাকবে।

ধর্মমন্ত্রী বলেন, সৌদি সরকার নিরাপত্তার প্রশ্নে সকল ধরনের শৃঙ্খলার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ বিষয়ে হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকতে হবে। বেসরকারি ব্যবস্থাপনার হজ এজেন্সি সমূহকে হজযাত্রীদের প্রতি আরও যত্নবান ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, হজ যাত্রীদের প্রতি কোন ধরনের অবেহলা বা প্রতারণা আমরা সহ্য করা হবে না।

অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। হজ নীতিমালা, হজ প্যাকেজ এবং বাংলাদেশ ও সৌদি সরকারের বিভিন্ন নির্দেশাবলী যথাযথভাবে অনুসরণ করে হজযাত্রীদের প্রতি দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

মতিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র  তত্বাবধানে গত ৯টি হজ অত্যন্ত সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। ২০১৬ সাল হতে পুরোপুরি ই-হজ পদ্ধতি প্রবর্তিত হয়েছে। ই-হজ পদ্ধতিতে আমরা বিগত বছরগুলোতে সফলতার সাথে হজ কার্যক্রম সম্পন্ন করেছি।

Tags: সৌদি বাংলাদেশ হজ চুক্তিহজ
Previous Post

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচে ‘বাংলাদেশের মুকুলের অভিষেক’

Next Post

প্রণব মুখার্জির সঙ্গে এরশাদের তুলনা!

Next Post

প্রণব মুখার্জির সঙ্গে এরশাদের তুলনা!

পাটকল শ্রমিক

১১ দফা দাবিতে ৮ পাটকল শ্রমিকদের লাঠি মিছিল, ভাঙচুর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT