চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীদেবী মৃত্যুর ‘কেস’ সমাপ্ত, স্বজনদের কাছে দেহ হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 27, ফেব্রুয়ারি 2018
in বিনোদন
A A

দুবাই পুলিশ শ্রীদেবী মৃত্যুর তদন্ত শেষ করেছে। তার স্বজনদের কাছে ‘চাঁদনী’ অভিনেত্রীর মৃতদেহ হস্তান্তর করেছে কর্তৃপক্ষ। সেখান থেকে সৎকারের জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবারের লোকজন। এদিকে তার বড়ির সামনে অপেক্ষা করছে সাধারণ জনগণ।

দুবাই পুলিশের তদন্তে শ্রীদেবীর মৃত্যুর জন্য কাউকে দায়ী করা হয়নি। শনিবার মৃত্যুর পর প্রথমে জানানো হয় হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় ৫৪ বছর বয়সি ‘লামহে’ অভিনেত্রীর। যা বলিউডসহ উপমহাদেশ ও বিশ্বের বলিউড প্রেমীদের কাছে বড় ‘সাদমা’ হয়েই ধরা দেয়। পরে পুলিশ জানায় বাথটাবে ডুবে মৃত্যু হয়েছে শ্রীদেবীর। রক্তে অ্যালকোহলের নমুনা মিলেছে বলে জানায় পুলিশ।

মৃত্যুর ঘোষণার পর পূর্ণাঙ্গ ময়না তদন্তের জন্য তার লাশ হস্তান্তর প্রক্রিয়ায় দেরী করে দুবাই পুলিশ। মঙ্গলবার টুইটারে দুবাই পুলিশ জানায়,  সমস্ত তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে ফরেনসিক রিপোর্ট মোতাবেক, ভারতীয় অভিনেত্রীর মৃত্যু হয়েছে দুর্ঘটনাক্রমে পানিতে ডুবে। জ্ঞান হারিয়ে। তার মৃত্যুর কেসটি সমাপ্ত ঘোষণা করা হচ্ছে।

ননদের ছেলে মোহিত মারওয়ার বিয়েতে অংশ নিতে দুবাইয়ে অবস্থান করছিলেন ‘মি. ইন্ডিয়া’র নায়িকা।

তবে ময়না তদন্তের পূর্ণ বয়ান এখনও প্রকাশ করেনি দুবাই পুলিশ। ফলে হার্ট অ্যাটাক এবং পানিতে ডুবে মৃত্যুর সংযোগ নিয়ে জনকৌতুহল রয়েই গেল। এদিকে গণমাধ্যমে শ্রীদেবীর মৃত্যুর খবর পরিবেশনার ধরণ নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন তার ভক্ত এবং সাধারণ মানুষেরা।

বাড়ির সামনে অপেক্ষারত মানুষজন

বলিউডের প্রথম নারী সুপারস্টার শ্রীদেবী নিজ নামেই চলচ্চিত্রের সাফল্য নিশ্চিত করতে পারতেন। পাঁচ দশকে পাঁচ ভাষার চলচ্চিত্র জীবনে ৩০০ এর মত চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বলিউডে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘জুলি’। তবে নায়িকা হিসেবে ১৯৭৮ সালে মুক্তি পাওয়া প্রথম বলিউড চলচ্চিত্র ‘সাদমা’ এতে তার বিপরীতে ছিলেন কমল হাসান।

১৯৯৭ সালে তিনি ‘জুদাই’ চলচ্চিত্রে অভিনয়ের পর বিরতিতে যান। ২০১২ সালে ‘ইংলিশ ভিংলিশ’ চলচ্চিত্রের মাধ্যমে প্রত্যাবর্তন করেন। ২০১৭ সালে তার সর্বশেষ চলচ্চিত্র ‘মম’ মুক্তি পায়। চলতি বছর ডিসেম্বরে মুক্তির অপেক্ষায় রয়েছে অতিথি চরিত্র হিসেবে আনন্দ এল রাইয়ের সিনেমা ‘জিরো’। যার প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। ২০১৩ সালে ভারতের চতুর্থ সেরা রাষ্ট্রীয় পুরস্কার পদ্মশ্রীতে ভূষিত হন ‘চালবাজ’ অভিনেত্রী।

Tags: শ্রীদেবী
Previous Post

নিধাস ট্রফিতে হ্যালসলকেও পাচ্ছে না বাংলাদেশ

Next Post

ফেসবুকে লাইভের মধ্যেই খুন হলেন তিনি

Next Post

ফেসবুকে লাইভের মধ্যেই খুন হলেন তিনি

বিশ্বের আলোচিত দশটি সবচেয়ে ব্যয়বহুল স্কাইস্ক্র্যাপার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT