যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় অঙ্গরাজ্যের উইনগেট এলাকায় প্রেনটিজ রোবিনসন (৫৫) নামের এক পথচারীকে ফেসবুকে লাইভে থাকা অবস্থাতেই গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবারের এই ঘটনার পর উইনগেটের পুলিশ প্রধান ডোনি গে বলেন, রোবিনসনের ফেসবুক লাইভে দেখা গেছে, তার সেলফোনটি নিতে নিষেধ করছিলেন। এমন সময় হত্যাকারী তার উপর গুলি চালায়।
এই হত্যাকাণ্ডের সঙ্গে উইনগেটের আরেক বাসিন্দা ডোগলাস জড়িত বলে সন্দেহ করছে পুলিশ। তাদের ধারণা হত্যাকরী অত্যান্ত ভয়ংকর। সে সেনাবাহিনীতে চাকরি করা কেউ হতে পারে।
এই ঘটনায় প্রতিবেশির সঙ্গে পূর্বের কোনো দ্বন্দ্বও থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর ফেসবুক কর্তৃৃৃপক্ষ তা ফেসবুক থেকে সরিয়ে ফেলেছে।
ভিডিওতে দেখা যায়, রোবিনসন একটি সেলফি স্টিক নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন। তাকে উদ্দেশ্য করে ক্যামেরার পিছন থেকে কেউ একজন জিজ্ঞাসা করছে, সে লাইভে আছে কিনা। একই সঙ্গে তাকে সামনে যেতেও নিষেধ করছে।
এরপর কয়েকটি গুলির শব্দ শোনা যায়। রোবিনসন মাটিতে লুটিয়ে পড়েন। তবে ইন্টারনেট দুনিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে হত্যাকারীকে দেখা যায়নি।









