চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শোকের মাসে বঙ্গবন্ধুর রক্তের ঋণ শোধ করার প্রতিজ্ঞা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
8:16 অপরাহ্ন 01, আগস্ট 2019
in সম্পাদকীয়
A A

শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তিগুলো সক্রিয় হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শোকের মাস আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে যুবলীগ আয়োজিত ‘মাসব্যাপী সংবাদ চিত্র প্রদর্শনী উদ্বোধনী’ পূর্ব আলোচনায় তিনি এ কথা বলেন।

‘শোকের মাসে ১৫ আগস্ট আমাদের চেতনায় শক্তি সঞ্চার করে আর এই শোকের মাস আসলে জঙ্গিবাদ, নাশকতা, সাম্প্রদায়িক অপশক্তি গুলো সক্রিয় হয়ে ওঠে। একদিকে আমাদের হারানোর বেদনা, আবার নতুন করে হারানোর সেই শঙ্কা আমাদের মধ্যে শিহরণ সঞ্চারণ করে’ বলেও জানান তিনি। সেইসঙ্গে তিনি এই আগস্ট মাসেই প্রধানমন্ত্রী শেষ হাসিনার উপরে নারকীয় গ্রেনেড হামলার স্মৃতিও মনে করিয়ে দেন। এ বিষয়গুলো শঙ্কার।

বঙ্গবন্ধু ও তার পরিবারকে হত্যার মাধ্যমে যে অন্ধকারের সূচনা হয়েছিল বাংলাদেশে তার প্রভাব নানারুপে নানাসময়ে ফিরে এসেছে ও আসছে। ইনডেমনিটি আইন থেকে শুরু করে স্বঘোষিত হত্যাকারীদের রাষ্ট্রীয় পদে বসানোর মতো বিভিন্ন ঘৃনিত কর্মকাণ্ড জাতি প্রত্যক্ষ করেছে কালের পরিক্রমায়। ইতিহাসের দগদগে ঘা এর মতো সেগুলো এখনো বয়ে বেড়াচ্ছে জাতি।

আগস্টের সেই অপূরণীয় ক্ষতি থেকে শিক্ষা নিয়ে সামনের দিনগুলোতে জাতি ঘুরে দাঁড়ানোর চেষ্টায় অগ্রসরমান। সেইধারার নেতৃত্ব দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। পিতা ও পরিবারের হত্যাকারীদের প্রতিহিংসার দৃষ্টিতে না দেখে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় বিচার সম্পন্ন করে তিনি সৃষ্টি করেছেন দৃষ্টান্ত।

আগস্টের শুরুতে প্রধানমন্ত্রীসহ তার পরিবারের সবাই কী পরিমাণ ভারাক্রান্ত থাকেন, তা অন্য কারো পক্ষে হয়তো অনুভব করা সম্ভব না। তবে এই মাসে এসেও যে তিনি শুধু দেশের মানুষের কথা ভাবেন, তা তার বক্তব্যে বোঝা যায়। দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। শোকের মাসে কৃষক লীগ আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

পৃথিবীর বুকে বাংলাদেশ নামের যে দেশ আমরা পেয়েছি, তাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে আমরা মনে করি। সেই সঙ্গে কিছু কুলাঙ্গারের কৃতঘ্ন আচরণের লজ্জাও আমাদের তাড়া করবে সারাজীবন। এই লজ্জা থেকে বাঁচতে প্রধানমন্ত্রীর আহ্বান অনুসারে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করাসহ দেশকে নিরাপদ আবাস হিসেবে গড়ে তুলে বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ করতে সবারই কাজ করা উচিত বলে আমরা মনে করি।

শোকের এই মাসে বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।

Tags: শোকের মাসশোকের মাস আগস্ট
Previous Post

ঈদের আগের দিন পর্যন্ত মধুমিতায় ‘নোলক’, পূজায় কলকাতায় মুক্তি

Next Post

বিয়ের আসরে কনের বাবাকে হত্যা: এখন পর্যন্ত যা জানা গেছে

Next Post

বিয়ের আসরে কনের বাবাকে হত্যা: এখন পর্যন্ত যা জানা গেছে

দেড় যুগ পর স্বীকৃতি পেল হতভাগা ছেলে ও মা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT