চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেড় যুগ পর স্বীকৃতি পেল হতভাগা ছেলে ও মা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
9:09 অপরাহ্ন 01, আগস্ট 2019
in - সেমি লিড, আদালত
A A

অবশেষে দেড় যুগ পর হতভাগা মালা পেল স্ত্রীর আর মিলন পেল সন্তানের স্বীকৃতি। আর যাবজ্জীন কারাদণ্ডপ্রাপ্ত যে ব্যক্তিকে কেন্দ্র করে এমন স্বীকৃতির দৃষ্টান্ত সেই ইসলামকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

ঘটনার বিবরণ থেকে জানা যায়: ঝিনাইদহের লক্ষীপুর গ্রামের মেয়ে মালার সাথে একই গ্রামের ইসলামের প্রেমের সম্পর্ক হয়। লোকচক্ষুর অন্তরালে স্বামী-স্ত্রী হিসাবে বসবাস করতে থাকেন। এরপর স্থানীয় মৌলভীর মাধ্যমে ২০০০ সালের ১৩ ফেব্রুয়ারী বিয়ে করেন। পরবর্তীতে মালা গর্ভবতী হন। ২০০১ সালের ২১ জানুয়ারী মালার গর্ভে জন্ম নেয় একটি পুত্র সন্তান। যার নাম রাখা হয় মিলন। তখন মালার পরিবার ও স্থানীয়রা বিয়ের জন্য বললে ইসলাম মালার সাথে তার বিয়ে ও মিলনের পিতৃত্ব অস্বীকার করেন।

এরপর মালার পিতা ইসলামের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। পরবর্তীতে এ মামলায় বিচারিক আদালত ইসলামকে যাবজ্জীন কারাদণ্ড দেন। সাজার এই রায়ের বিরুদ্ধে ইসলাম আপিল করলে হাইকোর্টে সাজার রায় বহাল রাখেন। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ইসলাম আবেদন করলে আপিল বিভাগও সাজার রায় বহাল রাখেন। পরবর্তীতে আপিল বিভাগে রিভিউ আবেদন করেন যাবজ্জীন কারাদণ্ডপ্রাপ্ত ইসলাম।

এই রিভিউ শুনানিতে যাবজ্জীন কারাদণ্ডপ্রাপ্ত ইসলামের পক্ষের আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চে মালা ও মিলনের স্বীকৃতির বিষয়টি সামনে নিয়ে আসেন।

এরপর ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আপিল বিভাগকে বলেন, মালা ইসলামেরই স্ত্রী। আর মিলন যে ইসলামের সন্তান সেটা হাইকোর্টের আদেশর পর ডিএনএ রিপোর্টে প্রমাণিত। এরই মধ্যে কারাগারে ইসলাম ও মালার বিয়ের রেজিষ্ট্রেশন হয়েছে। তাই মালা ও মিলনকে ইসলামের স্ত্রী ও সন্তানের স্বীকৃতি দিয়ে ইসলামকে কারামুক্তি দেওয়া হোক।

এর পরিপ্রেক্ষিতে আজ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ যাবজ্জীন কারাদণ্ডপ্রাপ্ত ইসলামকে জামিনে মুক্তির নির্দেশ দেন।

আজকের আদেশের বিষয়ে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল চ্যানেল আই অনলাইনকে বলেন: মালা ও মিলনকে স্বীকৃতির পরই আপিল বিভাগ ইসলামকে জামিন দিয়েছেন। দ্রুতই ইসলাম কারামুক্তি পাবেন বলে আশা করি।  আর দেড় যুগ পর একজন স্ত্রীকে স্বামীর ও সন্তানকে তার বাবার স্বীকৃতি নিশ্চিত করিয়ে দিতে পেরে নিজের ভাল লাগছে। এটি একটি নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকবে।

Tags: ইসলামমালামিলনস্বীকৃতি
Previous Post

বিয়ের আসরে কনের বাবাকে হত্যা: এখন পর্যন্ত যা জানা গেছে

Next Post

বেসিক ব্যাংকের লোকসানি শাখা বন্ধ করে দেয়া হবে: অর্থমন্ত্রী

Next Post

বেসিক ব্যাংকের লোকসানি শাখা বন্ধ করে দেয়া হবে: অর্থমন্ত্রী

এ যেন উড়োজাহাজের মহাকাব্যিক অবতরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT