চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

সোমা ইসলাম by সোমা ইসলাম
1:16 অপরাহ্ন 28, ডিসেম্বর 2015
in রাজনীতি
A A

বুধবারে পৌর নির্বাচনের জন্য প্রচার শেষ হয়েছে। রাত ঠিক ১২টায় শেষ হয়ে গেলো ২৩৪টি পৌরসভার প্রার্থীদের আশ্বাস আর প্রতিশ্রুতির প্রচারণা পর্ব। ২৩৪টি পৌরসভার ৩ হাজার ৫শ ৫৫টি কেন্দ্রের ৭১ লাখ ভোটারের ভোটাধিকার নিশ্চিত করতে মাঠে থাকা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা ১ লাখ ১৫ হাজার। স্ট্রাইকিং ফোর্স হিসেবে আছে বিজিবি, র‌্যাব ও পুলিশ।

ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিভিন্ন পৌর এলাকায় পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। 

মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯শ ৪৩ জন প্রার্থী, সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত আসনসহ মোট প্রার্থী ১২ হাজার ১শ ৬৯ জন।

নির্বাচন কমিশনের সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, কেন্দ্রে পুলিশ, আনসার ও বিজিবির সদস্যরা থাকবেন। র‌্যাবের সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন। প্রতি পৌরসভাতে বিজিবির সদস্যরা দায়িত্ব পালন করবেন।

সকল ভোটারকে আশ্বস্ত করে বলতে চাই আনুমানিক এক লক্ষ ১৫ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে থাকবে।

দলীয় প্রতীকে প্রথমবারের মতো পৌরভোটে অংশ নিচ্ছে নিবন্ধিত ২০টি রাজনৈতিক দল। এরইমধ্যে ৭টি পৌরসভায় বিজয়ী হয়েছে আওয়ামী লীগের ৭জন মেয়র প্রার্থী। এখন আওয়ামী লীগ থেকে মেয়র পদে লড়াইয়ে আছেন ২২৭ জন, বিএনপি থেকে ২২২।

জনরায় মেনে নিতে সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়েছে ইসি।

নির্বাচন কমিশন সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, ২৩৪ টি পৌরসভার সকল পৌরবাসীর প্রতি আহ্বান জানাবো যে নির্বাচন কমিশন একটি সুষ্ঠু শান্তিপুর্ন নির্বাচন আয়োজন করেছে, আপনার আসুন, আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন, আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিন। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলছি প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা ভোটারদের যে রায় তা মাথা পেতে নিবেন। কারণ এটিই গণতন্ত্রের মূলকথা।

ভোটের আগে এবং পরে নির্বাচনী পরিবেশ বির্তকমুক্ত রাখতে আইন শৃংঙ্খলা বাহিনীসহ রিটার্নিং অফিসারদের নিজ দায়িত্ব ভুলে না যাবার নির্দেশ দিয়ে রেখেছে নির্বাচন কমিশন।

Tags: পৌর নির্বাচন
Previous Post

শাহরুখের ‘দিলওয়ালে’কে টেক্কা দিলো ‘বাজিরাও মাস্তানি’

Next Post

তিন দেশে সরকারি বাহিনী-জঙ্গি সংঘর্ষে ব্যাপক প্রাণহানি

Next Post

তিন দেশে সরকারি বাহিনী-জঙ্গি সংঘর্ষে ব্যাপক প্রাণহানি

রামাদি আইএস মুক্ত হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT