চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দেশে সরকারি বাহিনী-জঙ্গি সংঘর্ষে ব্যাপক প্রাণহানি

আলীম আল রাজী by আলীম আল রাজী
7:28 অপরাহ্ন 28, ডিসেম্বর 2015
in আন্তর্জাতিক
A A

আফগানিস্তানে সরকারী বাহিনীর বিমান হামলা এবং নাইজেরিয়া ও সিরিয়াতে জঙ্গিদের সিরিজ বোমা হামলায় কমপক্ষে দেড়শো জনের প্রাণহানি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি নিহত হয়েছে আফগানিস্তানে। সেখানে আইএস ঘাঁটিতে হামলায় কমপক্ষে ৬৮ আইএস জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেছে।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ নানগারহারে সরকারি বাহিনীর বিমান হামলায় কমপক্ষে ৬৮ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। প্রদেশটির অন্যান্য এলাকাগুলোতেও আইএসের স্থাপনায় ব্যাপক হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী। জঙ্গি হামলায় ব্যাপক প্রাণহানি হয়েছে নাইজেরিয়া এবং সিরিয়াতেও।

আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আফগানিস্তানের নানগারহার প্রদেশের অচিন, চাপারহার ও কান্দাহারে ব্যাপক বিমান হামলা চালায় আফগান বিমান বাহিনী।

প্রদেশটির গভর্নরের একজন মুখপাত্র জানিয়েছেন, হামলায় আইএসের গুরুত্বপূর্ণ স্থাপনাসহ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস হয়েছে। প্রদেশটির অন্যান্য এলাকাগুলোতেও ব্যাপক হামলা চালিয়েছে আফগান বিমান বাহিনী।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক।

দেশটির আদামাওয়া রাজ্যের মাদাগালির একটি বাজারে প্রথম হামলায় নিহত হয়েছে ২৫ জনেরও বেশি। অপর হামলাটি চালানো হয় মাইদুগুরিতে। ওই হামলায় নিহত হয়েছে ৩০ জনেরও বেশি।

তবে হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও ধারণা করা হচ্ছে জঙ্গিগোষ্ঠী বোকো হারামই ওই হামলা চালিয়েছে।

সহিংসতা হয়েছে সিরিয়াতেও। হোমস প্রদেশের একটি শহরে সিরিজ বোমা বিস্ফোরণে নিহত হয়েছে কমপক্ষে ৩২ জন। আহত হয়েছে ৯০ জন।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, দু’দফায় বোমা হামলা চালানো হয়। প্রথমটি ছিল হোমস প্রদেশের আল-জাহরায় গাড়িবোমার বিস্ফোরণ এবং দ্বিতীয়টি ছিল আত্মঘাতী বোমা হামলা।

জাতিসংঘ ও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের তথ্যমতে, ২০১১ সালের পর থেকে সরকারি বাহিনীর সাথে বিদ্রোহীদের সংঘর্ষে দেশটিতে আড়াই লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছে।

Tags: আইএসবোকো হারামসিরিয়া সংকট
Previous Post

শেষ হয়েছে নির্বাচনী প্রচারণা, ভোট গ্রহণের প্রস্তুতি সম্পন্ন

Next Post

রামাদি আইএস মুক্ত হলো

Next Post

রামাদি আইএস মুক্ত হলো

রামাদি আইএস মুক্ত হলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT