চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ হলো ‘যদি একদিন’ ছবির শুটিং

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:51 অপরাহ্ন 30, জুন 2018
in বিনোদন
A A

চলতি বছরের ৬ জানুয়ারি শুরু হয়েছিল ‘যদি একদিন’ ছবির শুটিং। এরপর ঢাকার বিভিন্ন লোকেশন এবং কক্সবাজারে কয়েক দফায় শুটিংয়ের পর ২৯ জুন পুরো ছবির শুটিং শেষ হয়েছে।

চ্যানেল আই অনলাইনকে ছবির পরিচালক মোহাম্মদ মুস্তফা কামাল রাজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গতকাল শেষ দিনে রাজধানীর ৩০০ ফিট এলাকায় শুটিং করেছি। শুটিংয়ে অংশ নিয়েছিলেন তাসকিন রহমান ও শ্রাবন্তী।

‘যদি একদিন’ ছবির মাধ্যমে প্রথমবার বড়পর্দায় আসছেন জনপ্রিয় তারকা তাহসান। নির্মাতা রাজ বলেন, আরও দু’দিন আগে তাহসান ভাইয়ের কাজ শেষ হয়েছে। শেষ দিনে শুধু শ্রাবন্তী এবং তাসকিন শুটিং করেছেন। ছয় মাসের লম্বা জার্নিতে শেষ হয়েছে ‘যদি একদিন’ এর শুটিং।

নির্মাতা রাজ বলেন, শুটিং শুরু আগে একটা দীর্ঘ পরিকল্পনা নিয়ে কাজ শুরু করি। আমি শতভাগ সেই মাফিক কাজ করেছি। এতে আমি নিজেও খুবই এক্সাইটেড। কোথাও কোনো খুঁত রাখিনি। সবার সহযোগিতা এবং আন্তরিকতা পেয়েছি বলেই ভালোভাবে কাজ শেষ করতে পেরেছি।

শুটিং শেষ। শিগগির ছবির ডাবিং ও পোস্ট প্রডাকশনের কাজ শুরু করবেন নির্মাতা রাজ। কিন্তু মুক্তি কবে? রাজ বললেন, সেপ্টেম্বর অথবা অক্টোবর মাসে মুক্তি পাবে ‘যদি একদিন’। এবার শুটিং এর পর যেসব পোস্ট প্রডাকশনের কাজ থাকে, সেগুলো করবো। এর আগে চারটি ছবি বানিয়েছি। তবে আমার এই পঞ্চম ছবির মাধ্যমে দর্শকদের জন্য ব্যতিক্রমী একটি কাজ নিয়ে হাজির হচ্ছি।

এর আগে গত মঙ্গলবার ‘যদি একদিন’ ছবি নিয়ে এক সংবাদ সম্মেলন করেন নির্মাতা রাজ। সেখানে উপস্থিত ছিলেন তাহসান, শ্রাবন্তী, তাসকিন, শিশুশিল্পী রাইসাসহ ছবির কলাকুশলী। তখন ছবিটি প্রসঙ্গে তাহসান বলেছিলেন, আমার জীবনে যদি একটা সিনেমা করি, তবে সেটা ‘যদি একদিন’ হওয়ার কথা ছিল। এই ছবিটা কেমন হবে শুটিং শুরু আগে কেউ আমাকে জিজ্ঞেস করলে, আমি হয়তো গড়িমসি করতাম।

‘‘শুটিং শেষের দিকে, এবার আমি বলতে পারি, আমার জীবনে অভিনয়ের কোনো কাজে এতো ইমোশনালি যুক্ত ছিলাম না। গানের ক্ষেত্রে ছিলাম। এই ছবিটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ‘যদি একদিন’ আপনাদের ভালো কিছু উপহার দেবে।’’

সেখানে উপস্থিত ছিলেন কলকাতার নায়িকা শ্রাবন্তীও। তিনিও বলেছিলেন, বাংলাদেশের ছবি হিসেবে ‘যদি একদিন’ আমার প্রথম কাজ। এটা আমার খুব পছন্দের একটা গল্পের ছবি।

শ্রাবন্তী আরও বলেন: পরিচালক রাজ যখন কলকাতায় গিয়ে আমাকে গল্পটা শোনায় তখনই আমি কাজ করতে রাজি হই। কারণ, গল্পটা শোনা মাত্রই আমি মুগ্ধ হয়ে যাই। এই ছবির গল্পটাই হচ্ছে হিরো। ছবির কনটেন্ট যদি ভালো হয়, তাহলে কাজ করতে ক্লান্তি লাগে না। ‘যদি একদিন’ তেমনই একটা কাজ।

যৌথভাবে ‘যদি একদিন’ ছবির চিত্রনাট্য করেছেন আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই। ছবিতে গান করেছেন তাহসান, কোনাল, ইমরান, ন্যান্সি, হৃদয় খান, পড়শি, নাভেদ পারভেজ। প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড। এরই মধ্যে ‘যদি একদিন’ ছবির গানগুলো তৈরি হয়েছে।

Tags: তাসকিন রহমানতাহসানযদি একদিনলিড বিনোদনশ্রাবন্তী
Previous Post

বক্স অফিসে ‘সঞ্জু’র বাজিমাত

Next Post

ভিএআর’র সাফল্য ৯৯.৩%

Next Post

ভিএআর’র সাফল্য ৯৯.৩%

‘জনি পিটার আমাকে ইমোশনাল করেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT