চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে ‘সঞ্জু’র বাজিমাত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:43 অপরাহ্ন 30, জুন 2018
in বিনোদন
A A

বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের জীবনের নানা ঘটনা নিয়ে নির্মিত, চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘সঞ্জু’। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন বলিউড সুপারস্টার রণবীর কাপুর।

শুক্রবার ভারতে প্রায় ৪ হাজার এবং বিশ্বের ৬৫টির বেশি দেশে ১ হাজার ৩শ’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। সকালের শো’গুলোতে দর্শকের উপস্থিতি ছিল ৫০-৬০ শতাংশ। এছাড়া কিছু প্রেক্ষাগৃহ দর্শকে পরিপূর্ণ ছিল বলে জানা গেছে। বক্স অফিসে সিনেমাটির শুরুটাও হয়েছে অসাধারণ। মুক্তির প্রথমদিনেই সিনেমাটি আয় করেছে ৩৪.৭৫ কোটি রুপি।

বক্স অফিস বিশ্লেষক তরণ আদর্শ মাইক্রোব্লগিং সাইট টু্ইটারে লিখেছেন, ‘কোনো ছুটির দিন নয়, কোনো উৎসব নয় তবুও মুক্তির প্রথমদিনে সঞ্জুর আয় ছিল অসাধারণ। ২০১৮ সালে এটাই প্রথম সিনেমা যা প্রথমদিনেই এত বেশি আয় করল। এছাড়াও রণবীর কাপুরের প্রথমদিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমাও এখন এটিই। ধারণা করা হচ্ছে, প্রথম তিন দিনে এর আয় ১০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।

এর আগে চলতি বছরের প্রথমদিনে সবচেয়ে বেশি আয়ের সিনেমা ছিল সালমান খানের ‘রেস থ্রি’। ঈদুল ফিতর উপলক্ষে গত ১৫ জুন মুক্তি পায় সিনেমাটি। প্রথমদিনে ২৯.১৭ কোটি রুপি আয় করেছিল এটি।

রণবীর কাপুরের পাশাপাশি রাজকুমার হিরানি পরিচালিত কোনো সিনেমার প্রথমদিনের আয়ের দিক থেকে এখন সর্বোচ্চ ‘সঞ্জু’। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন- পরেশ রাওয়াল, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, মনীষা কৈরালা প্রমূখ। এছাড়াও একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে আনুশকা শর্মাকে।

Tags: রণবীরসঞ্জু
Previous Post

ভক্তদের সম্মান দেখান, ম্যারাডোনাকে ফিফা

Next Post

শেষ হলো ‘যদি একদিন’ ছবির শুটিং

Next Post

শেষ হলো ‘যদি একদিন’ ছবির শুটিং

ভিএআর’র সাফল্য ৯৯.৩%

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT