চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ধাপের ঘটনাবহুল ইউপি নির্বাচন অনুষ্ঠিত, চট্টগ্রামে কিশোরসহ নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:28 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
বিক্ষোভকারীরা রাস্তায় হাতে লাঠি নিয়ে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ফটো

শেষ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় চট্টগ্রামের সাতকানিয়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীসহ ২ জন নিহত হয়েছে। কুমিল্লায়ও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। সপ্তম ও শেষ ধাপে ১৩৮ ইউপি নির্বাচনের সময় ৯টিতে ইভিএমে আর বাকিগুলোয় ব্যালট পেপারে ভোট গ্রহণ করা হয়েছে।

ব্যালট পেপারে বিকেল সাড়ে ৫টার তথ্য অনুযায়ী ভোট পড়েছে ৬৫ শতাংশের মতো। আর ইভিএমে পড়েছে ৬১ দশমিক ৫৩ শতাংশ। নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সাংবাদিকদের এ তথ্য জানান।

সহিংসতার বিষয়ে অশোক কুমার দেবনাথ বলেন, নির্বাচন কমিশন জীবনহানি আশা করে না। এর পরও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে। এক্ষেত্রে কমিশনের ব্যর্থতা নেই। কারণ সহিংস ঘটনাগুলো স্থানীয়ভাবে সংঘটিত হয়। সরাসরি কমিশনের কোনো দায় নেই।

প্রতিনিধিদের পাঠানো তথ্যানুসারে বিভিন্ন জেলার নির্বাচনী পরিস্থিতি ছিল এরকম-

চট্টগ্রাম
চট্টগ্রামের সাতকানিয়ার খাগরিয়া ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচন চলাকালে কিছু এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটেছে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি ও কেন্দ্রে ককটেল বিস্ফোরণ হয়েছে। নির্বাচনী সহিংসতায় এক কিশোরসহ দুজন নিহত হয়েছেন। পৃথক দুই ইউনিয়নে আলাদা ঘটনায় তাদের মৃত্যু হয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সাতকানিয়ার বাজালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে আব্দুর শুক্কুর নামে একজন গুলিবিদ্ধ হন। তাকে স্থানীয় কেরানীহাট মা ও শিশু হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শুক্কুর নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তাপস কান্তি দত্তের অনুসারী। আর উপজেলার নলুয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনী সহিংসতায় এক কিশোর নিহত হয়। নিহত কিশোরের নাম তাসিফ। ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী মিজানুর রহমান অভিযোগ করেছেন, নিহত তাসিফ তার নিকটাত্মীয়।

ঠাকুরগাঁও
ঠাকুরগাঁও সদর উপজেলায় সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় একাধিক ককটেল বিস্ফোরণ করা হয়েছে। এ ঘটনায় মতি রায় নামে একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ব্যালট পেপারের সিল নিয়ে পালিয়ে যায় বহিরাগতরা।

পরে পুলিশ বাধা দেওয়ার চেষ্টা করলে তাদের ওপর ছাত্রলীগ কর্মীরা চড়াও হন বলে অভিযোগ উঠেছে । বিজিবি ও টহল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সোমবার দুপুরে সদর উপজেলার সেনুয়া চৌধুীর হাট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নোয়াখালী
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভোটকেন্দ্র থেকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ফলে ভোটগ্রহণ বন্ধ রেখেছে প্রশাসন। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার চরপার্বতী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

নির্বাচনের আগের রাতে কুমিল্লায় আওয়ামী লীগ প্রার্থী নুরুজ্জামার ভূইয়া মুকুলের মৃত্যুতে দেবীদ্বারের ভানী ইউনিয়নে ভোট স্থগিত করা হয়।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ২০ জেলার ২৪ উপজেলার ১৩৮টি ইউপিতে চলে ভোটগ্রহণ। এর মধ্যে ৯টি ইউপিতে ভোটগ্রহণ হয় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ৭১ জন প্রার্থী।

এরআগে ইউপি নির্বাচনের ছয় ধাপের ভোটগ্রহণের প্রথম ধাপে ২১ জুন ২০৪ ইউপি এবং ২০ সেপ্টেম্বর ১৬০ ইউপিতে ভোট হয়। দ্বিতীয় ধাপে ৮৪৬ ইউপির ১১ নভেম্বর এবং তৃতীয় ধাপে ১০০৪টির নির্বাচন হয় ২৮ নভেম্বর। ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপি, পঞ্চম ধাপে ৭০৭ ইউপিতে ৫ জানুয়ারি, ষষ্ঠ ধাপে ২১৮ ইউপির ভোট শেষ হয়েছে ৩১ জানুয়ারি।

Tags: ইউনিয়ন পরিষদ নির্বাচনইউপি নির্বাচনী সহিংসতা
Previous Post

ইভ্যালি: নিঝুম মজুমদারকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

Next Post

ভারতীয় স্টার্টআপের ইতিবাচক অগ্রগতি জানালেন নরেন্দ্র মোদি

Next Post
নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, সংসদে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় স্টার্টআপের ইতিবাচক অগ্রগতি জানালেন নরেন্দ্র মোদি

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে মাঠে, খেলোয়াড়রা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌম্যের অলরাউন্ড নৈপুণ্যে খুলনার জয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT