চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইভ্যালি: নিঝুম মজুমদারকে হাইকোর্টে হাজিরের নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:47 অপরাহ্ন 07, ফেব্রুয়ারি 2022
in - সেমি লিড, আদালত
A A
ইভ্যালি লোগো, অনলাইন শপিং প্ল্যাটফর্মের চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাবেক বোর্ডের লিগ্যাল টিমের কো-অর্ডিনেটর দাবি করে ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও আপলোডকারী নিঝুম মজুমদারকে দুই সপ্তাহের মধ্যে সশরীরে আদালতে উপস্থিত হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এই আদেশ অমান্য করলে তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া আগামী ১০ ফেব্রুয়ারি ইভ্যালির সাতটি গাড়ির নিলাম পরিচালনা জন্য সুপ্রিম কোর্টের একজন ডেপুটি রেজিস্ট্রারকে দায়িত্ব দিয়েছেন হাইকোর্ট। আর নিলাম এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে র‍্যাবের মহাপরিচালক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে ইভ্যালির প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল, প্রতিষ্ঠানটির চেয়ারম্যান তার স্ত্রী শামীমা নাসরিন এবং তাদের সন্তান ও মা-বাবাসহ পরিবারের অপর সদস্য এবং ইভ্যালির ভবন মালিকের ব্যাংক হিসাবে কেন জব্দ করা হবে না, সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতে বলেছেন আদালত।

আদালত কর্তৃক নিযুক্ত ইভ্যালির নতুন পরিচালনা পর্ষদের করা আবেদনের শুনানি নিয়ে সোমবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক কোম্পানি বেঞ্চ এসব আদেশ দেন। আদালতে ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে শুনানি করেন আইনজীবী মোর্শেদ আহমেদ খান। আর গ্রাহকের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন।

Tags: ইভ্যালিহাইকোর্ট
Previous Post

সরকারী কর্ম কমিশনের নতুন ২ সদস্যের শপথ গ্রহণ

Next Post

শেষ ধাপের ঘটনাবহুল ইউপি নির্বাচন অনুষ্ঠিত, চট্টগ্রামে কিশোরসহ নিহত ২

Next Post
বিক্ষোভকারীরা রাস্তায় হাতে লাঠি নিয়ে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ধাপের ঘটনাবহুল ইউপি নির্বাচন অনুষ্ঠিত, চট্টগ্রামে কিশোরসহ নিহত ২

নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী, সংসদে ভাষণ দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতীয় স্টার্টআপের ইতিবাচক অগ্রগতি জানালেন নরেন্দ্র মোদি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT