চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ রাসেলের জন্মদিনে গৃহহীনদের মাঝে যুবলীগের ২২টি ঘর হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:48 অপরাহ্ন 17, অক্টোবর 2021
in - সেমি লিড, রাজনীতি
A A
শেখ রাসেলের জন্মদিনে গৃহহীনদের জন্য যুবলীগের ঘর হস্তান্তর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠপুত্র শহীদ শেখ রাসেল এর ৫৮তম জন্মদিন উপলক্ষে গৃহহীনদের মাঝে ২২টি ঘর হস্তান্তর করেছে যুবলীগ।

রোববার বেলা ১১টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রিয় বঙ্গবন্ধু গ্রন্থের মোড়ক উন্মোচন ও চলমান আশ্রয় কর্মসূচির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডাঃ মোঃ মুরাদ হাসান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সঞ্চালনা করেন, যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

সভাপতির বক্তব্যে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, আমাদের প্রতিটি সংখ্যালঘু ভাইয়েরা শেখ রাসেলের প্রতীক হিসাবে আজকে আত্মপ্রকাশ করেছে। শেখ রাসেলের নামকরণের মর্যাদা রাখতে আওয়ামী যুবলীগ সাম্প্রদায়িক শক্তির অমানবিক আগ্রাসন, নির্যাতন ও হত্যাকাণ্ড প্রতিহত করতে সর্বদা প্রস্তুত। মানুষের জীবন যাতে সুন্দর ও শান্তিময় হয়, সেই লক্ষ্যে কাজ করেছিলেন বার্র্ট্রান্ড রাসেল। তাই আমি ঘোষণা করছি, বাংলাদেশ আওয়ামী যুবলীগ আমাদের সংখ্যালঘু ভাই-বোনদের অধিকার সংরক্ষণে সর্বদা প্রস্তুত।

তিনি আরও বলেন, এই প্রত্যয় ও অনুভূতি থেকে আমরা আজকের অনুষ্ঠানে আমাদের আশ্রয় কর্মসূচির দ্বিতীয় পর্ব হিসাবে বাংলাদেশের বিভিন্ন জেলায় ২২টি ঘর প্রধানমন্ত্রীর উপহার হিসাবে যুবলীগের পক্ষ থেকে গৃহহীন মানুষদেরকে হস্তান্তর করছি। প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প একটা যুগান্তকারী কাজ। অনেক উন্নত দেশও তাদের গৃহহীন জনগণকে গৃহদান করতে পারে না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী সেই অসাধ্য সাধন করেছে এদেশের মানুষের জন্য।

Tags: যুবলীগশেখ রাসেল
Previous Post

সাম্প্রদায়িক ও অশুভ শক্তির বিরুদ্ধে আইনজীবীদেরকে রুখে দাঁড়ানোর অনুরোধ

Next Post

শুরুর ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ও স্কটল্যান্ড ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শুরুর ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ

আইয়ুব বাচ্চুর স্মরণে গিটার হাতে এক নারীর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইয়ুব বাচ্চুকে হারানোর তিন বছর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT