চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর ম্যাচেই হোঁচট খেল বাংলাদেশ

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
12:17 পূর্বাহ্ন 18, অক্টোবর 2021
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও স্কটল্যান্ড ক্রিকেটাররা মাঠে খেলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্থর গতির ব্যাটিং লজ্জায় ডোবাল বাংলাদেশকে। ১৪১ রানের মাঝারি লক্ষ্যও হয়ে গেল পাহাড়সম। ওমানে ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদের দল হেরেছে ৬ রানে। টি-টুয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে বাংলাদেশের খেলা নিয়ে জেগে গেছে শঙ্কা।

স্কটল্যান্ড: ১৪০/৯ (২০ ওভার), বাংলাদেশ: ১৩৪/৭ (২০ ওভার)

মাস্কাটের আল আমেরাত স্টেডিয়ামে বাছাইপর্বে নিজেরে প্রথম ম্যাচে টি-টুয়েন্টি ধাঁচের ব্যাটিং করতে পুরোপুরি ব্যর্থ বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করেও তাদের সংগ্রহ দাঁড়ায় ১৩৪। শেখ মেহেদী ৫ বলে ১৩ ও সাইফউদ্দিন ২ বল ৫ রান করে অপরাজিত থাকেন।

রানতাড়ায় নেমে দারুণ শুরুর ইঙ্গিত দিয়েছিলেন সৌম্য সরকার। প্রথম বলে পিকআপ শটে মারেন বাউন্ডারি। পরের ওভারেই তুলে দেন ক্যাচ। ৫ রান করে ফিরতে হয় সাজঘরে।

আরেক ওপেনার লিটন দাস ফেরেন ৫ রান করে। ১৮ রানে দুই উইকেট হারানোর পর সাকিব আল হাসানের সঙ্গে মুশফিকুর রহিমের জুটি হয় বটে, কিন্তু রান তোলায় তাদের মন্থর গতির কারণে ম্যাচ ক্রমশ কঠিন হতে থাকে।

৪৭ রানের পার্টনারশিপ গড়তে তাদের দুজনকে খেলতে হয় ৪০ বল। সাকিব ২০, মুশফিক ৩৮ করে সাজঘরে ফেরেন। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ করেন ২৩ রান। আফিফ হোসেন কিছুটা আশা জাগিয়ে ১২ বলে ১৮ রান করে ফেরার পর ম্যাচ থেকে পুরোপুরি ছিটকে যায় বাংলাদেশ।

ব্যাট হাতে অনবদ্য ৪৫ রান করা ক্রিস্টোফার গ্রেভস লেগ স্পিনে নেন গুরুত্বপূর্ণ ‍দুটি উইকেট। স্কটিশ পেসার ব্র্যাড হুইল নেন তিন উইকেট।

ম্যাচ শুরুর আগে টস পর্বে দুই অধিনায়কই উইকেটে দেখছিলেন প্রচুর রান। খেলা শুরুর পর দেখা যায় বাস্তবতা তেমন না। রাতের ম্যাচে দারুণ লাইন-লেন্থ আর উইকেটের মন্থরতার ফায়দা নিয়ে স্কটল্যান্ডকে দেড়শর আগে আটকে দেয় বাংলাদেশ।

প্রতিপক্ষকে আরও অল্প রানে আটকে রাখার সুযোগ ছিল বাংলাদেশের। শেষদিকে গ্রেভস ব্যাট হাতে দারুণভাবে দাঁড়িয়ে যাওয়ায় মাঝারি সংগ্রহ গড়তে পেরেছে স্কটল্যান্ড। গ্রেভস ২৮ বলে চারটি চার ও দুই ছয়ে করেন সর্বোচ্চ ৪৫ রান।

শেখ মেহেদী হাসান ৩টি, সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান নেন দুটি করে উইকেট। সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ নেন একটি করে উইকেট।

Tags: টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলমাহমুদউল্লাহমেহেদীলিড স্পোর্টসসাকিব
Previous Post

শেখ রাসেলের জন্মদিনে গৃহহীনদের মাঝে যুবলীগের ২২টি ঘর হস্তান্তর

Next Post

আইয়ুব বাচ্চুকে হারানোর তিন বছর

Next Post
আইয়ুব বাচ্চুর স্মরণে গিটার হাতে এক নারীর ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

আইয়ুব বাচ্চুকে হারানোর তিন বছর

কাদের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন, পেশাগত পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্প্রদায়িক সহিংসতা রুখতে প্রধানমন্ত্রী সতর্ক থাকতে বলেছেন: কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT