চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব’র দ্বিতীয় আসর

রোকসানা আমিন by রোকসানা আমিন
4:22 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2016
in বিনোদন
A A

বাংলা সঙ্গীতের শক্তি সবার কাছে পৌঁছে দিতে ৩১ জানুয়ারি চ্যানেল আই প্রাঙ্গণে বসছে বাংলা খেয়াল উৎসব-২০১৬ এর দ্বিতীয় আসর। চ্যানেল আই ভবনে রোববার সন্ধ্যায় শুরু হওয়া দু’দিনের এ উৎসব চলবে ১ ফেব্রুয়ারি সকাল ৯টা পর্যন্ত। দ্বিতীয় আসরে এবার আজীবন সম্মাননা পেতে যাচ্ছে সঙ্গীত প্রতিষ্ঠান সংস্কৃতি কেন্দ্র।

বাংলা খেয়ালের প্রচার ও প্রসারে চ্যানেল আইয়ের আয়োজন বাংলা খেয়াল উৎসব-২০১৬ এর দ্বিতীয় আসর। চ্যানেল আই ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরা হলো এবারের উৎসব আয়োজনের বিস্তারিত।

চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজ বলেন, ‘আমরা চাচ্ছি বাংলা সঙ্গীতের উৎকর্ষকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দিতে। তারই ধারাবাহিকতায় দ্বিতীয় এই আসর। আমরা আশা করছি এর মধ্য দিয়ে বাংলা খেয়ালের আরো অনেক বেশি উৎকর্ষ সাধিত হবে, প্রতিটি সঙ্গীত পিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্য হবে।’

৩১ জানুয়ারি শুরু হওয়া রাতব্যাপী আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সঙ্গীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য শিল্পীসহ দেশের ৬শ’ নবীন-প্রবীণ শিল্পী অংশ নেবেন বাংলা খেয়াল উৎসবে।

সঙ্গীতজ্ঞ আজাদ রহমান মনে করেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধকে যথাযথ মর্যাদা দেয়ার জন্য সঙ্গীতকর্মে এর থেকে বড় আর কিছু নেই। কারণ পুরো উপমহাদেশের সব গানেই ক্লাসিকেলের প্রভাব রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো বাংলা খেয়াল নিয়ে আয়োজিত উৎসব নিয়ে সাধুবাদ সঙ্গীত গুরুদের।

উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ড. হারুন অর রশিদ বলেন, বাংলা খেয়াল নিয়ে আজাদ রহমান প্রথমবারের মতো যে চিন্তা করেছেন তা বিরাট একটি ব্যাপার। নিজ ভাষায় উচ্চাঙ্গ সঙ্গীতের উৎসবের যে রূপ তিনি দিয়েছেন, তা পশ্চিমবঙ্গেও এখনো হয়নি বলে মন্তব্য করেন ড. রশিদ।

এই মহতী উদ্যোগ যেনো সার্থক, সফল ও সুন্দর হয় সে কামনা করেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ওস্তাদ করিম শাহাবুদ্দিন। বাংলায় খেয়াল উৎসবের এ উদ্যোগ আরো প্রস্ফুটিত হবে, এই কামনা করেন উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী ডালিয়া নওশিন। অভিনন্দন জানান আরেক শিল্পী অনিল কুমার সাহা। আলোচনায় খেয়ালের গীতরীতির মূল্য তুলে ধরেন ড. অসিত রায়।

নিজের ভাষায় খেয়াল গাওয়ার এমন সুযোগে আনন্দ প্রকাশ করেন সঙ্গীতশিল্পী শাহীন সামাদ। একইভাবে আনন্দিত হয়ে আরেক উচ্চাঙ্গ সঙ্গীতশিল্পী সালাউদ্দীন আহমেদ বলেন, নিজের ভাষায় খেয়াল গাওয়ার ব্যাপারটা আগে আমাদের দেশে ছিলো না। আজাদ রহমানের এ প্রয়াস অনেক দূর এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

৩১ জানুয়ারি সন্ধ্যায় শুরু হওয়া আয়োজন চলবে রাতভর। পরদিন সকাল ৯টায় পর্দা নামবে চ্যানেল আই বাংলা খেয়াল উৎসবের দ্বিতীয় আসরের। চ্যানেল আইয়ের পর্দায় চলবে উৎসবের সরাসরি সম্প্রচার।

Tags: চ্যানেল আইবাংলা খেয়াল উৎসব
Previous Post

দুই বিয়ে করতে ইরিত্রিয়া ছুটছে সারা বিশ্বের যুবকরা

Next Post

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব’র দ্বিতীয় আসর

Next Post

নারায়ণগঞ্জের রাজনীতি আবারও উত্তপ্ত হচ্ছে

নারায়ণগঞ্জের রাজনীতি আবারও উত্তপ্ত হচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT