চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বিয়ে করতে ইরিত্রিয়া ছুটছে সারা বিশ্বের যুবকরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:21 পূর্বাহ্ন 30, জানুয়ারি 2016
in আন্তর্জাতিক
A A

কয়েকদিন ধরে আফ্রিকার দেশ ইরিত্রিয়ায় পুরুষদের জন্য অন্তত দুটি বিয়ে বাধ্যতামূলক করার খবর চলে আসছিল গণমাধ্যমে। বেশ আলোড়নও তুলেছে খবরটি। তবে গতকাল দেশটির পক্ষ থেকে খবরটিকে একেবারে ভিত্তিহীন ও গুজব বলে উড়িয়ে দেয়া হলো।

ইরিত্রিয়ার একটি বিদ্রূপাত্মক ম্যাগাজিনে দুই বিয়ে নিয়ে একটি ব্যাঙ্গাত্বক লেখা ছাপা হয়েছিল। পুরো আফ্রিকা জুড়ে ব্যাপক আলোড়ন তুলেছিল লেখাটি। এটিকেই দেশটির আসল ঘটনা মনে করে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

ইতোমধ্যে নিজেদের দেশ সম্পর্কে এ ধরনের ভুয়া খবর ছড়ানোর ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরিত্রিয়ান কর্মকর্তারা। বিবিসির কাছে এক ইরিত্রিয়ান কর্মকর্তা বলেন,‘আমাদের রাজধানীতে যে পাগলরা বসবাস করছে তারাও জানে যে এটি একটি মিথ্যে কথা। এ ধরনের কোনো নিয়ম আমাদের দেশে আগেও চালু ছিল না এখনো নেই।’

ক্রেজি মানডে নামের কেনিয়ার একটি নিউজ ওয়েব সাইটে প্রথম ওই স্যাটায়ার প্রতিবেদন প্রকাশিত হয়। কিন্তু অনেকেই সেটিকে সত্যি ভেবে এটি শেয়ার করতে থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টুইটারে । টুইটারে নাইজেরিয়া ও অন্যান্য আফ্রিকান অঞ্চলে বিষয়টি দীর্ঘক্ষণ ‘ট্রেন্ডিং’ করছিল। টুইটারে অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, তারা নতুন স্ত্রী খুঁজতে ইরিত্রিয়া যেতে প্রস্তুত। এমনকি অনেক ব্যবহারকারী ইরিত্রিয়ার ভিসা পাওয়ার আবেদনপত্রের লিঙ্ক টুইটারে শেয়ার পর্যন্ত করেন।

স্যাটায়ার ম্যাগাজিনে বলা হয়েছিল ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত ইথিওপিয়ার সঙ্গে চলা যুদ্ধে ইরিত্রিয়ায় পুরুষের সংখ্যা কমে গছে। তাই প্রত্যেক ইরিত্রিয় পুরুষ অন্তত দুজন স্বদেশি নারীকে বিয়ে করতে বাধ্য থাকবে। এই আদেশ অমান্যকারীর কারাদণ্ড হতে পারে।

Tags: ইরিত্রিয়াইরিত্রিয়া-বিয়ের খবর গুজব
Previous Post

দুই বিয়ে করতে ইরিত্রিয়া ছুটছে সারা বিশ্বের যুবকরা

Next Post

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব’র দ্বিতীয় আসর

Next Post

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব’র দ্বিতীয় আসর

শুরু হচ্ছে বাংলা খেয়াল উৎসব’র দ্বিতীয় আসর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT