চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুটা আগে হলেও হ্যাকিং ঘটনার পর কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:13 অপরাহ্ন 05, জুন 2017
in আন্তর্জাতিক
A A
কাতার-হ্যাকিং

শুরুটা আগে হলেও কাতারের রাষ্ট্র পরিচালিত সংবাদ সংস্থা কাতার নিউজ এজেন্সি (কিউএনএ) সম্প্রতি হ্যাকিং এর শিকার হওয়ার ঘটনার পর থেকেই দেশটির সঙ্গে উপসাগরীয় আরব দেশগুলোর দ্বন্দ্ব বেড়ে যায়। এর ধারাবাহিকতায়ই পরিস্থিতি জটিল হতে হতে এবার সম্পর্কচ্ছেদ পর্যন্ত গড়িয়েছে।

মঙ্গলবার হওয়া ওই হ্যাকিংয়ে কাতারের আমীর শেখ তামিম বিন হামাদ আল থানির উক্তি হিসেবে মিথ্যা বক্তব্য প্রচার করা হয় ওই সংবাদ সংস্থা থেকে। সেখানে আমীরের পক্ষ থেকে বলা হয়, রাষ্ট্রপ্রধান শেখ তামিম ইরান, হামাস, হিজবুল্লাহ ও ইসরায়েলের প্রতি সমর্থন প্রকাশ করেছেন এবং বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোধহয় বেশিদিন ক্ষমতায় থাকবেন না।

এরপর কাতার সরকার সংবাদ সংস্থাটিতে হ্যাক হওয়ার খবর জানায় এবং বলে, শেখ তামিম এমন কোন কথাই বলেননি।

ওয়াশিংটন পোস্ট এবং আল-জাজিরা জানায়, হ্যাকিং ঘটনার পরদিন বুধবার সাংবাদিকদের উদ্দেশে কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বলেন, ‘এ ধরনের হামলা, বিশেষ করে সাইবার হামলা মোকাবিলার জন্য আন্তর্জাতিক আইনকানুন রয়েছে। হ্যাকারদের ওই আইনের আওতায়ই বিচার হবে।’

তবে কাতার সরকার শেখ তামিমের নামে ওই ভুয়া মন্তব্য অস্বীকার করার পরও সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম স্কাই নিউজ আরাবিয়া এবং আল আরাবিয়া ওই ভুয়া সংবাদই প্রচার করতে থাকে। এর ফলে ওই মন্তব্য ছড়িয়ে পড়তে থাকে এবং কাতারের রাজনৈতিক অবস্থান সম্পর্কে ভিন্ন ধারণা ছড়ানোর পাশাপাশি কাতারের মধ্যেও উপসাগরীয় দেশগুলো সম্পর্কে বিরূপ আবহাওয়া তৈরি হতে শুরু করে।

এ ধারাবাহিকতায়ই জঙ্গিবাদ সমর্থন করে উপসাগরীয় অঞ্চল অস্থিতিশীল করার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপিএ জানিয়েছে, রিয়াদ কাতারের সঙ্গে তাদের স্থল, সমুদ্র এবং আকাশ সীমান্ত এবং যোগাযোগ বন্ধ করে দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত দিয়ে এসপিএ জানায়, উগ্রপন্থা এবং সন্ত্রাসবাদ থেকে সৌদির জাতীয় নিরাপত্তাকে সুরক্ষিত রাখতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মিশরও কাতারের সঙ্গে আকাশসীমা এবং সব বন্দর পরিবহন ব্যবস্থা বন্ধ করেছে।

সংযুক্ত আরব আমিরাত থেকে কাতারের কূটনীতিকদেরকে দেশ ছাড়তে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেয়া হয়েছে। আবুধাবির অভিযোগ, দোহা জঙ্গিবাদ, চরমপন্থা এবং বিভিন্ন সাম্প্রদায়িক সংগঠনকে সমর্থন, অর্থায়ন এবং গ্রহণ করছে। ইউএই’র রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়্যাম এ কথা জানায়।

অন্যদিকে নিজেদের নিরাপত্তার কারণ দেখিয়ে কাতারের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে বাহরাইন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, কাতার ‘বাহরাইনের নিরাপত্তা ও স্থিতিশীলতা নড়বড়ে করে দিচ্ছে এবং এর অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে।’

ইয়েমেনের হাউদি বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন আরব জোট থেকেও কাতারকে বের করে দেয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, কাতারের কর্মকাণ্ড সন্ত্রাসবাদকে শক্তিশালী করে। এছাড়াও আল-কায়েদা ও আইএসের মতো জঙ্গি সংগঠনকে মদদ দেয়া এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে সম্পর্ক রাখার অভিযোগও তোলা হয়েছে দেশটির বিরুদ্ধে।

Tags: কাতারজঙ্গিজঙ্গিবাদসৌদি নেতৃত্বাধীন জোট
Previous Post

রামপুরা-বনশ্রী রোডে ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা

Next Post

আফিফের হ্যাটট্রিক

Next Post
আফিফ হোমেন ধ্রুব

আফিফের হ্যাটট্রিক

জঙ্গিবাদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামতে রাজি ফেসবুক, টুইটার,ইউটিউব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT