চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আফিফের হ্যাটট্রিক

সাজ্জাদ খান by সাজ্জাদ খান
3:16 অপরাহ্ন 05, জুন 2017
in স্পোর্টস
A A
আফিফ হোমেন ধ্রুব

আফিফ হোমেন ধ্রুব

বিপিএলে প্রথমবার খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে পাদপ্রদীপের আলোয় আসা আফিফ হোসেন ধ্রুব এবার হ্যাটট্রিক করে আলোচনায়। ঢাকা প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডের ম্যাচে আবাহনীর এই অফস্পিন-অলরাউন্ডার শেখ জামালের টপঅর্ডারের তিন ব্যাটসম্যানকে ফিরিয়ে মাইলফলকে নাম লেখান।

বিকেএসপির চার নম্বর মাঠে নিজের দ্বিতীয় ও ইনিংসের ১৪তম ওভারের প্রথম তিন বলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের রাসেল আল মামুন (৩৬), সোহাগ গাজী (০) ও জিয়াউর রহমানকে (০) সাজঘরে পাঠান আফিফ। পরে আরো দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন।

প্রিমিয়ার লিগের এবারের আসরে এটি দ্বিতীয় হ্যাটট্রিক। প্রথমটি করেছিলেন ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের বাঁহাতি স্পিনার মনির হোসেন। ২১মে বিকেএসপির চার নম্বর মাঠেই ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৩৮ রানে পাঁচ উইকেট নেন মনির। লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথমবার পাঁচ উইকেটের স্বাদ নেন এই স্পিনার।

আফিফও একই পথে হেঁটেছেন। হ্যাটট্রিক করেই থামেননি। শেষ পর্যন্ত ১০ ওভারে ৩২ রানে ৫ উইকেট নেন ১৭ বছরের এই তরুণ। ভয়ঙ্কর হয়ে উঠতে থাকা মাহবুবুল করিমকে (৬০) সাজঘরে পাঠানোর পরের ওভারে আফিফের পঞ্চম শিকার তানবীর হায়দার (১৭)।

আফিফের কোটা শেষ হতেই শুরু হয় বৃষ্টি। শেখ জামাল ৩০.৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তোলার পর খেলা বন্ধ হয়।

প্রিমিয়ার লিগে নিজের প্রথম মৌসুমই স্মরণীয় করে রাখলেন অলরাউন্ডার আফিফ। ১২ ম্যাচ খেলে তিন উইকেট পাওয়া এ স্পিনার শেষ ম্যাচে তুলে নিলেন হ্যাটট্রিকসহ পাঁচটি। নিয়মিত বোলিং করলেও আফিফ মূলত ব্যাটসম্যান। ঢাকা লিগে দুটি ফিফটি পেয়েছেন আফিফ। যার মধ্যে একটি ইনিংস ৯৪ রানের।

Tags: আফিফ হোসেন ধ্রুব
Previous Post

শুরুটা আগে হলেও হ্যাকিং ঘটনার পর কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদ

Next Post

জঙ্গিবাদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামতে রাজি ফেসবুক, টুইটার,ইউটিউব

Next Post

জঙ্গিবাদের বিরুদ্ধে ‘যুদ্ধে’ নামতে রাজি ফেসবুক, টুইটার,ইউটিউব

সম্পর্কচ্ছেদ-কাতার

সম্পর্কচ্ছেদ অন্যায্য সিদ্ধান্ত: কাতার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT