চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুধু বয়সটাই বেড়েছে: সামিনা চৌধুরী

নুসরাত শারমিন by নুসরাত শারমিন
3:48 পূর্বাহ্ন 04, জুলাই 2015
in বিনোদন
A A

বিপুল জনপ্রিয়তা পাওয়া ‘জন্ম থেকে জ্বলছি মাগো’ গানটি গেয়ে ১৯৮১ সালে সঙ্গীত জগতে পা রাখেন সামিনা চৌধুরী। মূলত শুরুর এই গান দিয়েই শ্রোতাদের হৃদয়-মন জয় করে নিয়েছিলেন তিনি। নিজের সঙ্গীত জীবনের সফলতার সম্পূর্ণ অবদান দিয়েছেন সেই মাকেই। মাকে স্মরণ করে সামিনা বলেন, মায়ের চোখে পানি দেখলে পুরো পৃথিবীটাই যেন উজার হয়ে যেতো।

‘কবিতা পড়ার প্রহর এসেছে’ তুমুল জনপ্রিয় গানের এ শিল্পী চ্যানেল আই অনলাইনকে দেওয়া সাক্ষাৎকারে সঙ্গীত আর নিজের ব্যক্তি জীবনের কিছু কথা বলেছেন।

ছোট বেলা থেকেই মাকে অনুকরণ করতেন জানিয়ে সামিনা চৌধুরী বলেন, মায়ের চলাফেরা, কথা বলার ধরণ, সাজ-গোজ এসবই আমাকে মুগ্ধ করতো। তাছাড়া ছোট থেকেই আমি ছিলাম তার অনেক আদরের। মায়ের খুব ভক্তও ছিলাম আমি। তাই এখনো শত ব্যস্ততার মাঝে মা এবং তার বাড়ির কথাই মনে পড়ে আমার।

সঙ্গীতে বেশ ছোটবেলাতেই পারিবারিকভাবে হাতে-খড়ি পাওয়া এই শিল্পীকে তার বড় বোন ও সঙ্গীত শিল্পী ফাহমিদা নবী আর ছোট ভাই পঞ্চম এবং ছোট বোনের সঙ্গে ছোটবেলা কাটানো অনেক স্মৃতি আবেগাপ্লুত করে তোলে। সেইসব স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ভাই-বোনদের সঙ্গে আগের ভালোবাসার বন্ধন আরো গভীর হয়েছে।

‘আমাদের সম্পর্ক ছোটবেলা থেকে এখন পর্যন্ত তেমনই আছে। তাতে কোনো পরিবর্তন হয়নি। শুধু বয়সটাই বেড়েছে,’ বলেন সামিনা চৌধুরী।

বড় বোন সম্পর্কে বলতে গিয়ে কিছুটা লাজুক হেসে বলেন, আগেও যেমন তার সঙ্গে গান, সুর, বা গানের কথা নিয়ে কথাকাটাকাটি হতো; এখনো তেমনই হয়। ছোটবেলা বড় অাপুর সঙ্গে ঝগড়া করতে করতে এক পর্যায়ে চুলোচুলিও হয়ে যেতো।

এই সময়ের ঈদ ও আর ছোটবেলার ঈদের মধ্যে কোনটি বেশি আন্দদায়ক জানতে চাইলে সামিনা বলেন, আসলে এ দুইটি ভিন্ন সময়, ভিন্ন আঙ্গিক। আগে ঈদে মায়ের হাতের খাবার খেতাম। ভাই-বোনের সঙ্গে প্রতিবেশীদের বাসায় যেতাম। আর এখন ঈদের সময় নিজেকেই রান্না করতে হয়। রান্না আর মেয়ের জন্য ঈদের জামা তৈরি করেই দিন কেটে যায় আমার। তবে আগেও ঈদে সালামি পেতাম, এখনো পাই।

নিজের গান শুরুর সময়কার বাংলা সঙ্গীত আর এখনকার সময়ের সঙ্গীতের মধ্যে পর্রিবতন নিয়েও কথা বলেন বাংলাদেশের সফল এ শিল্পী।  তার মতে, আগের সময়ে সঙ্গীত ছিলো সুন্দর একটি ছকে বাধা। গানের কথা, সুর, গায়ক বা গায়িকা সবই থাকতো একদম পারফেক্ট। আর এখনকার বাংলা গানে অনেকেই এক্সপেরিমেন্ট করতে চায় বলে কিছুই হয় না। পারফেকেশনের জায়গা থেকে অনেক দূরে সরে গেছে বাংলা সঙ্গীত।

সামিনা চৌধুরী বলেন, ভবিষ্যতে বাংলা গান কোথায় পৌঁছাবে তা আমি কল্পনাও করতে পারি না। কারণ এখানে কোনো কিছুরই পরিকল্পনা ঠিকভাবে হয় না। বিশ্ববাসীর কাছে আমাদের যে গানগুলো তুলে ধরলে সবাই জানতে পারবে বাংলা গানের গুরুত্ব ও গভীরতা। তার জন্য সুন্দর কোনো ব্যবস্থা নেই এখানে। যে কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে দেশের খ্যাতিমান শিল্পীদের উপস্থাপন না করে এক একটি গদবাধা গান আর পরিচিত মুখকে উপস্থাপন করা হয়। তাই বাংলা সঙ্গীত বিশ্বে নিজের মতো করে বিকশিত হতে পারছে না।

ইদানিং ক্যামেরার সামনে কম দেখা যাওয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, আমাদের এখানে যার যেই সম্মান পাওয়ার কথা তাকে সেইভাবে সম্মান কেউ দিতে পারেনা। ব্যক্তির সঠিক মূল্যায়ণ করে ব্যক্তিকে মর্যাদা দিতে শিখেনি অনেকেই। তাই এখন আমার আর ক্যামেরার সামনে আসতে বেশি ভালো লাগে না।

তবে খুব শিগগিরই ভক্তরা শুনতে পাবেন রাঘব চ্যাটার্জীর সঙ্গে সামিনা চৌধুরীর ডুয়েট অ্যালবাম ‘একটি বন্ধত্ব’। 

Tags: সামিনা চৌধুরী
Previous Post

সড়ক দুর্ঘটনায় আহত গণজাগরণ মঞ্চের সংগঠক

Next Post

অর্থ আদায়ের অভিযোগ সত্য নয়: পুলিশ

Next Post

অর্থ আদায়ের অভিযোগ সত্য নয়: পুলিশ

মাঠের পারফরমেন্সেই মাশরাফির প্রাধান্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT