চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাঠের পারফরমেন্সেই মাশরাফির প্রাধান্য

আরিফ চৌধুরী by আরিফ চৌধুরী
5:25 পূর্বাহ্ন 04, জুলাই 2015
in স্পোর্টস
A A

রোববার শুরু হচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। দুই দলের পরিসংখ্যানের চেয়ে মাঠের পারফরমেন্স নিয়েই বেশি ভাবছে টিম-বাংলাদেশ। হোম কন্ডিশন জয় করে টাইগারদের চ্যালেঞ্জ নেওয়ার প্রত্যয় জানিয়েছে প্রোটিয়া-টিমও। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে বেলা ১টায়।

প্রায় সাত বছর আগে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে দেখা হয়েছিলো বাংলাদেশ আর সাউথ আফ্রিকার। শেষ দেখা হয়েছিলো ২০০৮ এ জোহানেসবার্গে। দুই দলের টি-টুয়েন্টির পরিসংখ্যান পুরোটাই সাউথ আফ্রিকার দখলে। এখন পর্যন্ত দুইবারের দেখায় দুইবারেই জয় প্রোটিয়াদের।

গত সাত বছরে অন্তত আগের চেয়ে দ্বিগুণ শক্তিশালী বাংলাদেশ। ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহও বেড়ে গেছে কয়েক গুণ। ম্যাশের চোখ অবশ্য শুধুই টিম-পারফরমেন্সে। পরিসংখ্যান নিয়ে ভাবতেই চান না বাংলাদেশ ক্যাপ্টেন।

মাশরাফি বলেন, রেকর্ডের দিক থেকে ভালো অবস্থায় নেই আমরা। আপনারা যদি বলেন, তাদের বিপক্ষে একটি ওয়ানডে বাদে অন্য কোন ফর্মেটে আমাদের জয় নেই, তা বলতে পারেন। তবে দল হিসেবে আমরা ভালো করছি। রাতারাতি আমরা অনেক কিছু করে ফেলবো সেটা বলছি না আমি। শেষ টি-২০তে আমরা ভালো করেছি।’

‘আর যাদের বিপক্ষে ভালো করেছি তারা হলো পাকিস্তান, যাদের টি-২০ রেকর্ডও ভালো। সেই জায়গা থেকে আমি বলতে পারি কিছুটা কনফিডেন্স নিয়েই আমরা মাঠে নামবো। আমরা শুধু মাঠে কনফিডেন্ট থাকতে পারি। এর বাইরে যা ঘটার মাঠেই ঘটবে।’

প্রতিপক্ষের অবশ্য হিসাবটা অন্যরকম। তিন ফরম্যাটের সিরিজে তিন ধরণের চিন্তা সাউথ আফ্রিকার। তবে সবশেষ কথা সিরিজে আধিপত্য। টি-টুয়েন্টি দিয়েই যেহেতু শুরু তাই আপাতত সব পরিকল্পনা রোববারের ম্যাচে।

সাউথ আফ্রিকার টি-২০ অধিনায়ক ডু-প্লেসিস বলেন, আমাদের দরকার সিরিজটা ভালো করা। দলের সবাই সিরিয়াজ মাঠে নিজেদের মত পারফর্ম করতে। জানি, হোম কন্ডিশনে অনেকটা এগিয়ে থাকা বাংলাদেশ ভালোই চ্যালেঞ্জ জানাবে। তবে আমরা আমাদের মতোই খেলবো, মোট কথা আমরা জয়ের জন্যই খেলবো।

ম্যাচ শেষ হওয়ার পরপরই মাঠে ঢুকে যাওয়ার একটা অলিখিত নিয়ম তৈরী হয়ে গেছে হোম অফ ক্রিকেটে। সেটা একেবারেই অপছন্দ ক্যাপ্টেন মাশরাফির। নিরাপত্তা কর্মীদের অনুরোধ করেছেন দর্শকরা যেনো মাঠে ঢুকে না পড়ে সেদিকে খেয়াল রাখার জন্য।

Previous Post

অর্থ আদায়ের অভিযোগ সত্য নয়: পুলিশ

Next Post

শহীদ-মীরার বিয়েতে যা থাকছে

Next Post

শহীদ-মীরার বিয়েতে যা থাকছে

এবার ম্যাককালামের ৬৪ বলে ১৫৮!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT