চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুটিং শেষে ঢুলি মোশাররফ করিম, দেখুন ভিডিও

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:45 অপরাহ্ন 03, মে 2017
in বিনোদন
A A
গানের আসরে সমরজিৎ​ রায় ও মোশাররফ করিমকে নিয়ে শামীম জামানের সেলফি

গানের আসরে সমরজিৎ​ রায় ও মোশাররফ করিমকে নিয়ে শামীম জামানের সেলফি

ছোট ও বড় পর্দার জনপ্রিয় তারকা মোশাররফ করিম খুব ভালো গান করেন, ঢোল বাজান, তবলা বাজান। যারা তাকে চেনেন, জানেন—তাদের কাছে এ কোনো নতুন খবর নয়। শুটিংয়ের ফাঁকে যদি মন ভালো থাকে আর পরিবেশ তেমন হয়, তাহলে গানের আসর জমিয়ে বসেন তিনি। কিছুক্ষণের মধ্যেই সবাই মুগ্ধ হন।

গতকাল মঙ্গলবার কক্সবাজারে সারাদিন ‘ঝামেলা আনলিমিটেড’ ধারাবাহিক নাটকের শুটিং করেছেন মোশাররফ করিম। খাবার খেয়ে যখন হোটেলের রুমে ফিরেছেন, তখন অনেক রাত। কিন্তু এই রাতটুকু নিজেদের জন্য করে নিয়েছেন তারা। ঢাকা থেকে এসেছেন সংগীতশিল্পী সমরজিৎ​ রায়। তিনি এই ধারাবাহিকের শীর্ষ সংগীত গেয়েছেন। তাকে কাছে পেয়ে গান শোনার আবদার। রাত সাড়ে ১২টা নাগাদ কক্সবাজারের হোটেল প্রাসাদ প্যারাডাইসে শামীম জামানের রুমে জমে ওঠে গানের আসর। আর তা চলে রাত ২টা পর্যন্ত।

ঢোল বাজানোর পাশাপাশি মোশাররফ করিম নিজেও গান গেয়েছেন, পুরোনো দিনের গান। সমরজিৎ​ বললেন, ‘আমি জানতাম, তিনি লোকগান করেন। কিন্তু পুরোনো দিনের গানে তার দারুণ আগ্রহ। নিজেও চর্চা করেন। তার কিছু প্রমাণও পেয়েছি গত রাতে।’

তাদের সঙ্গে গানে আরও কণ্ঠ দিয়েছেন মম। রুমে ছিলেন শামীম জামান, ফারুক আহমেদসহ অনেকে।

আরটিভিতে ‘ঝামেলা আনলিমিটেড’ নাটকটির এরই মধ্যে শতপর্ব প্রচারিত হয়েছে। নাটকটির শীর্ষ সঙ্গীতের কথা লিখেছেন শেখ রেজা শানু এবং সুর ও সংগীতায়োজন করেছেন জে কে মজলিশ। নাটকটি পরিচালনা করছেন শামীম জামান।

দেখুন গানের আসরের ভিডিও :

Tags: মোশাররফ করিম
Previous Post

দ্বিপাক্ষিক চুক্তির তথ্য সংসদকে জানানোর যে উদাহরণ তৈরি করলেন শেখ হাসিনা

Next Post

বেঙ্গালুরুকে হারাল দশজনের আবাহনী

Next Post

বেঙ্গালুরুকে হারাল দশজনের আবাহনী

দেশে ফিরেছেন মোস্তাফিজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT