চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিহাব শাহীনের ওয়েব ফিল্মে ইমতু, বললেন ‘দারুণ কিছু হচ্ছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2021
in বিনোদন
A A
শিহাব শাহীনের ওয়েব ফিল্মের সেটে চারজন অভিনেতা ও নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

উপস্থাপনার প্রিয় মুখ ইমতু রাতিশ নতুন ফিল্মে অভিনয় করছেন। এর আগে তিনি নার্গিস আক্তারের ‘যৈবতি কন্যার মন’ এবং অনন্য মামুনের ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন।

এবার জনপ্রিয় নির্মাতা শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ওয়েব ফিল্মে অভিনয় করছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে ইমতু বলেন, আর তিনদিন শুটিং করলে পুরো কাজ শেষ হবে।

শিহাব শাহীনের ‘যদি…কিন্তু…তবুও’ ওয়েব ফিল্ম শুধুমাত্র ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভের জন্য নির্মিত হচ্ছে। যেখানে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, অপূর্ব, নুসরাত ফারিয়া, নাজিবা বাশার প্রমুখ। ইমতু বলেন, ছোটখাটো কোনো চরিত্র নয়, পুরো ওয়েব ফিল্মে গল্পের গুরুত্বপূর্ণ কিছু জায়গায় আমাকে লিড দিতে দেখা যাবে। চমৎকার হচ্ছে কাজটি।

তিনি বলেন, অনেক বড় আয়োজনে কাজ হচ্ছে। বিয়ের একটি দৃশ্যের শুটিং হয়েছে শীতলক্ষ্যা রিসোর্টে। যে কেউ মনে করবে এটা সত্যি সত্যি বিয়ে বাড়ি। তবে কোভিড এর জন্য দুবার শুটিং শিডিউল বদলাতে হয়েছে। তারপরেও চেষ্টার কোনো কমতি থাকছে না পুরো টিমের। ইমতু বলেন, এটি যেহেতু শুধু ওটিটিতেই মুক্তি পাবে তাই একে ওয়েব ফিল্ম বলা হচ্ছে।

এ ওয়েব ফিল্মের মাধ্যমে প্রথমবার শিহাব শাহীনের নির্দেশনায় কাজ করার সুযোগ পেয়েছেন বলে জানালেন ইমতু রাতিশ। তার ভাষায়, শিহাব শাহীন ভাই গুণী নির্মাতা। চিত্রনাট্য বোঝাপড়ার জন্য যখন তার সঙ্গে বসেছিলাম তখনই বুঝেছিলাম দারুণ কিছু হবে। তার সঙ্গে কাজ করতে পেরে অভিনয়ের অনেক কিছু শিখেছি। কাজটাও উপভোগ করেছি। আশা করছি, আগামীতে তার সঙ্গে আরও কাজ হবে।

প্রায় দুই ঘণ্টা দৈর্ঘ্যের ওয়েব ফিল্ম হবে ‘যদি…কিন্তু…তবুও’। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে, এমন নানা পদের ভিন্ন ভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়েই এগিয়ে যাবে ‘যদি… কিন্তু… তবুও’ ওয়েব ফিল্মের গল্প।

Tags: অপূর্বইমতু রাতিশওয়েব ফিল্মজি-ফাইভতারিক আনাম খাননাজিবা বাশারনুসরাত ফারিয়াযদি...কিন্তু...তবুওলিড বিনোদনশিহাব শাহীন
Previous Post

চুক্তিপত্রের কঠিন শর্তে ‘সমাধান’ খুঁজছে বিসিবি

Next Post

জিফাইভ গ্লোবালে তারকাবহুল ছয় নাটক

Next Post
নাটক, টেলিভিশন শো, চ্যানেল আই অনলাইন, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জিফাইভ গ্লোবালে তারকাবহুল ছয় নাটক

মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ, সেনা হুমকি উপেক্ষা করে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনা হুমকি উপেক্ষা করে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT