চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেনা হুমকি উপেক্ষা করে মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:30 অপরাহ্ন 22, ফেব্রুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ, সেনা হুমকি উপেক্ষা করে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর হুমকি উপেক্ষা করে ব্যাপক বিক্ষোভ করছে মিয়ানমারের গণতন্ত্রকামী জনতা। কয়েক সপ্তাহ ধরে চলমান বিক্ষোভ সোমবার আরও তীব্র রূপ লাভ করেছে। ব্যবসা-বাণিজ্য বন্ধ করে কর্মচারীরা সর্বাত্মক বিক্ষোভে অংশ নিয়েছে।

রাজধানীসহ বিভিন্ন শহরের সড়কে অবস্থান নিয়ে জান্তা শাসনের অবসান ও গণতান্ত্রিক সরকার ফিরিয়ে আনার দাবি জানাচ্ছে বিক্ষুব্ধরা।

বিবিসি জানায়, চলমান বিক্ষোভের মধ্যে গতকাল ছিলো সহিংসতাপূর্ণ। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে দু’জন প্রতিবাদকারী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এতে আরও ক্ষুব্ধ হয়েছে আন্দোলনকারীরা।  এতে রাস্তায় নেমে আসে অভ্যুত্থান বিরোধিরা।

রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমে সেনাবাহিনী এক বিবৃতি দিয়ে আন্দোলনকারীদের ঘরে ফিরে যেতে বলেছে। অন্যথায় মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীরা দেশের কোমলমতি কিশোর-কিশোরীদের আন্দোলনে প্ররোচিত করছে। এতে তারা প্রাণহানির শিকার হবে।

সেনাদের ভাষায়-‘দাঙ্গা ও নৈরাজ্য’ থেকে আন্দোলনকারীদের সরে আসতে হবে।

হুমকি উপেক্ষা করে বিক্ষুব্ধরা বলছেন, তারা জান্তা শাসনের পতন চান এবং গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করতে চান। ‘আমরা নিজেরাই আমাদের ভবিষ্যত তৈরি করতে চাই’-বলছেন বিক্ষুব্ধরা।

সেনাবাহিনী ও বেসামরিক সরকারের মধ্যে নির্বাচনে জালিয়াতি নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরে চলমান উত্তেজনার মধ্যেই ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সেনা অভ্যুত্থান ঘটে।

তার পরপরই এনএলডির শীর্ষ নেত্রী অং সান সু চি, দেশটির প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সদস্যসহ প্রভাবশালী রাজনীতিকদের আটক করে সেনাবাহিনী।

পরে সেনাবাহিনী এক ঘোষণায় জানায়, আগামী ১ বছরের জন্য মিয়ানমারের ক্ষমতায় থাকবে তারা।

Tags: বিক্ষোভমিয়ানমারসেনা অভ্যুত্থান
Previous Post

জিফাইভ গ্লোবালে তারকাবহুল ছয় নাটক

Next Post

চট্টগ্রামে বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

Next Post
বিমান থেকে উদ্ধার হওয়া স্বর্ণের বারগুলো দেখছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে বিমান থেকে ১০ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

পুঁজিবাজারসহ বড় প্রকল্পে দীর্ঘ মেয়াদে বিনিয়োগে আগ্রহী বিদেশিরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT