চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিশুদের জন্যই সবকিছু করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 17, মার্চ 2021
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের জন্য সবকিছু করে যাচ্ছেন বলে উল্লেখ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আজকের শিশুদেরকে আগামী দিনের ভবিষ্যত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিশুদের কল্যাণেই দেশের সবকিছু করে যাচ্ছি।

বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

সে সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ‘শিশুর জন্যই সবকিছু। যা কিছু করে যাচ্ছি; সবকিছু শিশুদের কথা চিন্তা করেই। আমরা উন্নয়নশীল দেশ হয়েছি। কিন্তু এখানে থেমে থাকলে হবে না। আমাদের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ দেশ প্রতিষ্ঠা করা। তার জন্য সব পদক্ষেপ আমরা গ্রহণ করে যাচ্ছি।’

‘‘আমরা একদিন থাকবো না। আমাদের পর অন্যরা দায়িত্ব পালন করবেন। ভবিষ্যতে যারা আসবেন, তারা যেন আমাদের রেখে যাওয়া নীতিগুলো নিয়ে দেশকে এগিয়ে নিতে পারে সেভাবে সব প্রস্তুত করছি।’’

শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই আমাদের শিশুরা যেন আগামীতে দেশের জন্য নিজেদের প্রস্তুত করে। শিশুরা যেন সামনে নিজেরা নিজেদের সকল যোগ্যতা দিয়ে এগিয়ে যেতে ও দেশকে এগিয়ে নিতে পারে। আমি চাই আমাদের শিশুরা পড়ালেখা করে ভবিষ্যত উজ্জ্বল করুক ও দেশের জন্য প্রস্তুত হোক।’

প্রধানমন্ত্রী কবি সুকান্তের কবিতা থেকে পাঠ করে তার বক্তব্য শেষ করেন।

কবির ভাষায় তিনি বলেন, ‘চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য ক’রে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।’

Tags: প্রধানমন্ত্রী
Previous Post

বঙ্গবন্ধু অবিনশ্বর তুমি

Next Post

যুক্তরাষ্ট্রে তিন স্পা সেন্টারে গোলাগুলি, ৬ নারীসহ নিহত ৮

Next Post
গোল্ড স্পা সেন্টার সামনে কিছু মানুষ আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে তিন স্পা সেন্টারে গোলাগুলি, ৬ নারীসহ নিহত ৮

প্রফুল্ল নারী হাসি সহ সুন্দরী মহিলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত ঋতুপর্ণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT