চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে তিন স্পা সেন্টারে গোলাগুলি, ৬ নারীসহ নিহত ৮

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:35 পূর্বাহ্ন 17, মার্চ 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
গোল্ড স্পা সেন্টার সামনে কিছু মানুষ আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের আটলান্টা এলাকায় ভিন্ন ভিন্ন তিন স্পা বিউটি পার্লারে গোলাগুলির ঘটনায় অন্তত ছয় এশীয় নারীসহ আট জন নিহত হয়েছেন। ওই ঘটনায় সন্দেহভাজন ২১ বছরের এক ব্যক্তিকে কয়েক ঘণ্টা পর জর্জিয়ার রাজ্যের দক্ষিণাঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসির তথ্য মতে, মঙ্গলবার বিকেলে ওই এলাকার একটি ম্যাসাজ পার্লারে চারজন এবং দুটি বিউটি স্পায় আরও চারজন নিহত হয়েছে।

আটলান্টা শহর থেকে প্রায় ৪০ মাইল উত্তরে চেরোকি কাউন্টিতে প্রথম ঘটনাটি ঘটে। চেরোকি কাউন্টি শেরিফ বিভাগের ক্যাপ্টেন জে বেকার জানান, স্থানীয় সময় বিকাল ৫টার দিকে অ্যাকওয়ার্থ এলাকায় ইয়ং’স এশিয়ান ম্যাসাজ পার্লারে গোলাগুলিতে চার জন নিহত ও আরেকজন আহত হন।

এখানে নিহতদের মধ্যে দুই জন এশীয় বংশোদ্ভূত নারী, একজন শ্বেতকায় নারী ও একজন শ্বেতকায় পুরুষ এবং আহত ব্যক্তি হিস্পানিক পুরুষ।

পরের ঘটনা দুটি ঘটে জর্জিয়ার রাজধানী আটলান্টায়।

সংবাদ সম্মেলনে শহরটির পুলিশ প্রধান রডনি ব্রায়ান্ট জানান, সন্ধ্যা ৬টার (স্থানীয় সময়) একটু আগে ‘ডাকাতি হচ্ছে’ খবর পেয়ে পুলিশ কর্মকর্তারা একটি বিউটি স্পা’তে গিয়ে গুলিবিদ্ধ তিন নারীকে মৃত অবস্থায় পান।

এই ঘটনা নিয়ে তদন্ত চলাকালেই একই সড়কের আরেকটি স্পা থেকে পুলিশ কর্মকর্তাদের ফোন করা হয়, সেখানে গিয়ে গুলিবিদ্ধ আরেক নারীর মৃতদেহ পাওয়া যায়, জানান ব্রায়ান্ট।

আটলান্টায় নিহত চার জনই এশীয় বংশোদ্ভূত বলে জানিয়েছেন তিনি।

রাত সাড়ে ৮টার দিকে আটলান্টা থেকে ১৫০ মাইল দক্ষিণে ক্রিস্প কাউন্টি থেকে রবার্ট অ্যারন লংকে (২১) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি চেরোকি কাউন্টির উডস্টকের বাসিন্দা।

বেকার জানান, এই একই সন্দেহভাজন তিনটি গোলাগুলির ঘটনারই বন্দুকধারী বলে তদন্তকারীদের ‘দৃঢ় বিশ্বাস’।

কী কারণে এদের খুন করা হয়েছে, সে সম্পর্কে সম্ভাব্য কোনো ধারণা দেননি আইন প্রয়োগকারী কর্মকর্তারা। নিহতরা জাতিগত বা বর্ণগত বিদ্বেষের শিকার কিনা তাৎক্ষণিকভাবে তাও পরিষ্কার নয় বলে জানিয়েছেন তারা।

জাতির উদ্দেশ্যে দেওয়া এক টেলিভিশন বক্তৃতায় প্রেসিডেন্ট জো বাইডেন সম্প্রতি যুক্তরাষ্ট্রে এশিয়ান-আমেরিকানদের প্রতি ঘৃণাজনিত অপরাধ ও বৈষম্যের ঘটনা বৃদ্ধির নিন্দা জানিয়েছিলেন; এর দুই দিনের মধ্যেই এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।

Tags: গোলাগুলিনিহত ৮
Previous Post

শিশুদের জন্যই সবকিছু করে যাচ্ছি: প্রধানমন্ত্রী

Next Post

করোনাভাইরাসে আক্রান্ত ঋতুপর্ণা

Next Post
প্রফুল্ল নারী হাসি সহ সুন্দরী মহিলা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসে আক্রান্ত ঋতুপর্ণা

মালদ্বীপের রাষ্ট্রপতি মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতির শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT