চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিল্পের মতো কৃষিঋণেও পুনঃতফসিল সুবিধা পাচ্ছেন কৃষক

রিজভী নেওয়াজ by রিজভী নেওয়াজ
7:52 অপরাহ্ন 22, মে 2015
in কৃষি
A A

শিল্পের মতো কৃষিঋণেও পুনঃতফসিল সুবিধা পাচ্ছেন কৃষক। কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার সুপারিশ হাতে পেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান কৃষকের এ সুবিধার কথা জানিয়েছেন। বলেছেন, কৃষির ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা হলো, কোনো ধরনের ডাউন পেমেন্ট ছাড়াই নতুন ঋণও দিতে পারে ব্যাংক।

যুগপূর্তির পথে চ্যানেল আইয়ের হৃদয়ে মাটি ও মানুষের বাজেট বিষয়ক কার্যক্রম, কৃষি বাজেট কৃষকের বাজেট। তৃণমূলের কৃষককে বাজেট সম্পর্কে সচেতন করতে প্রতি বছরই নীতি-নির্ধারকদের সঙ্গে কৃষকের সরাসরি যোগাযোগের আয়োজন করা হয়। টাঙ্গাইল, পঞ্চগড় এবং খুলনার কৃষকের সঙ্গে মাঠের আলোচনায় কৃষির নানা সমস্যার মাঝে এ বছর সবচেয়ে বেশি সংখ্যক কৃষকের উদ্বেগ ব্যাংক ঋণ নিয়ে।

একজন কৃষক বলেন, আড়াই লাখ টাকা ঋণ নিতে আমাকে ৫০ হাজার টাকা ঘুষ দেওয়া লাগছে। অন্য একজন বলেন, কৃষি ঋণ যারা নেয়, পাঁচ হাজার টাকা বুনিয়াদে তার বডি ওয়ারেন্ট হয়। অথচ যারা বাণিজ্যিক ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করছে তাদের বেলায় এই ওয়ারেন্ট হয় না।

কৃষকের সমস্যার সাতকাহনে পুরো দেশেরই কৃষির একটা চিত্র তুলে ধরা হয় বাংলাদেশ ব্যাংক গভর্নরের কাছে। কৃষিবান্ধব গভর্নর অবশ্য প্রান্তজনের অর্থনীতিবিদ হিসেবে নিজেও কৃষি বাজেট আলোচনায় অতিথি হয়েছেন। কৃষিঋণ নিয়ে সংশ্লিষ্ট বিভাগের বড় কর্তারা তাই কৃষকের অভিযোগ আমলে না নেওয়ার চেষ্টায় সফল হননি মোটেই।

হয়রানি প্রসঙ্গে কর্মকর্তাদের বিতর্ক-তর্ক বাড়তে না দিয়ে কৃষকের হয়রানি কমাতে আরো সতর্ক হওয়ার তাগিদ দেন গভর্নর। ডক্টর আতিউর রহমান বলেন, কৃষকের সঙ্গে খারাপ আচরণ করেছে, কোনো কৃষকের কাছ থেকে দুর্নীতির আশ্রয় নিয়েছে এটি যদি কেউ প্রমাণ করে দিতে পারেন তাহলে সেই ব্যাংকের বিরুদ্ধে আমরা সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করবো।

কৃষি বাজেট, কৃষকের বাজেট আলোচনার উদ্যোক্তা শাইখ সিরাজ হয়রানি কমাতে কেন্দ্রীয় ব্যাংকের আন্তরিকতার প্রশংসা করেন। তবে প্রকৃত চিত্র জানতে কর্মকর্তাদের মাঝে মাঝে মাঠে যাওয়ার পরামর্শ দেন।

শাইখ সিরাজ বলেন, আমরা কি বলবো। তাদের এগুলো পুনঃতফসিল করা হবে, মওকুফ করা হবে না কি বলবো।

বৈঠকে বাংলাদেশ ব্যাংকের পল্লীঋণ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকের বিরুদ্ধে সার্টিফিকেট মামলা না করার নির্দেশনা রয়েছে। এমনকি আগের মামলা আদালতের বাইরে গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে মিটিয়ে ফেলার নির্দেশও দেয়া হয়েছে ব্যাংকগুলোকে।

Tags: কৃষি বাজেট
Previous Post

যশোরে সাড়া ফেলেছে নতুন জৈব সার

Next Post

বেরিবাঁধের জন্য একনেক’এ ২১৯ কোটি টাকা বরাদ্দ

Next Post

বেরিবাঁধের জন্য একনেক’এ ২১৯ কোটি টাকা বরাদ্দ

নেদারল্যান্ডস’এ বোরকা পরায় আংশিক নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT