চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যশোরে সাড়া ফেলেছে নতুন জৈব সার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:24 অপরাহ্ন 22, মে 2015
in কৃষি
A A

ফসলের বালাই দমনে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিউট উদ্ভাবিত ট্রাইকো কম্পোস্ট সার এবং বালাইনাশক ট্রাইকো লিচেট সাড়া ফেলেছে যশোরে। জমির উর্বরতা শক্তি ও উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন কম্পোস্ট সার ও জৈব বালাইনাশক ব্যবহার করে সুফল পেয়েছেন কৃষকরা।

২০১৩ সালে পরীক্ষামূলকভাবে যশোর ও বগুড়ায় কৃষক পর্যায়ে ট্রাইকো কম্পোস্ট সার ও ট্রাইকো লিচেট বালাইনাশক এর উৎপাদন ও ব্যবহার শুরু হয়। পরের বছর কৃষি মন্ত্রণালয় থেকে উৎপাদনের অনুমোদন মেলে। বর্তমানে যশোরের চুড়ামনকাঠিতে সবজি ফসলে মাটি বাহিত ও পাতার রোগ দমনে এ সার ব্যবহার করা হচ্ছে।

কৃষকরা নিজেরাই গোবর, মুরগির বিষ্টা, সবজির উচ্ছিষ্ট অংশ, কচুরিপনা, নিমপাতা, কাঠের গুড়া, চিটা গুড় মিশিয়ে বিশেষ পদ্ধতিতে এই সার তৈরি করছেন।

একজন কৃষক বলেন, লাউতে ব্যবহার করেছি, চিচিঙ্গাতে ব্যবহার করেছি। এখন পটলে ব্যবহার করছি এবং পরবর্তী সময়ে যে বেগুনটা করবো সেটা ওই মাটিতে দিয়েই রোপন করেছি। আরেকজন কৃষক বলেন, এমনি সারের চেয়ে কম্পোস্ট সার অনেকগুণ ভালো। এটা ব্যবহার করে আমরা অনেক লাভবান হয়েছি।

সারের মতো জৈব বালাইনাশক ট্রাইকো লিচেটও নিজেরাই তৈরি করছেন কৃষক। তারা আরও বলেন, এই সার ব্যবহারে গাছের রোগ-বালাই কম হয় এবং গাছের ডাল শুকনো রোগ থেকে মুক্তি পাওয়া যায়।  

আগামীতে এই সার ও বালাইনাশকের ব্যবহার দেশের অন্য জেলাতেও ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে কৃষি গবেষণা ফাউন্ডেশন ও কৃষি গবেষণা ইনস্টিটিউট।ফাউন্ডেশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. এম এস নাহার বলেন, এক দিকে যেমন রোগ দমন করে, অন্যদিকে তেমন নিউট্রেনগুলো দেয়ায় ফসলের গুণগত মান ও ফলন এবং রোগব্যাধিহীন ফসল আমরা পেয়ে থাকি। 

রোগমুক্ত পুষ্টিকর ফসল উৎপাদনে জৈব সার ও বালাইনাশক দেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখবে বলে মনে করছেন কৃষিবিদরা।

Tags: যশোর
Previous Post

সৌদি মসজিদে হামলার দায় স্বীকার আইএসের

Next Post

শিল্পের মতো কৃষিঋণেও পুনঃতফসিল সুবিধা পাচ্ছেন কৃষক

Next Post

শিল্পের মতো কৃষিঋণেও পুনঃতফসিল সুবিধা পাচ্ছেন কৃষক

বেরিবাঁধের জন্য একনেক’এ ২১৯ কোটি টাকা বরাদ্দ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT