চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিলংয়ে আরো উন্নত হাসপাতালে সালাহ উদ্দিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:50 পূর্বাহ্ন 20, মে 2015
in রাজনীতি
A A

বিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে আরো উন্নত চিকিৎসার জন্য শিলংয়েরই নেগরিমস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার স্ত্রী হাসিনা আহমেদ জানিয়েছেন, এখন আইনি প্রক্রিয়ার চেয়ে সালাহ উদ্দিনের সুস্থতাকেই তারা বেশি গুরুত্ব দিচ্ছেন।

সিভিল হাসপাতাল থেকে বের হওয়ার সময় নিজের অসুস্থতার কথা বলে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তাকে সহায়তার জন্য ভারতের কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

সাংবাদিকদের সাবেক এ মন্ত্রী বলেন, ‘আমি সুস্থ নই। আমি চিকিৎসা নিচ্ছি। আমাকে সব ধরনের সহায়তা করার জন্য এই সরকার এবং কেন্দ্রের সরকারকে ধন্যবাদ জানাই। দেশের মানুষের কাছে আমি দোয়া চাই যাতে আমি সুস্থ হয়ে উঠতে পারি।’

নেগ্রিমস হাসপাতালের চিকিৎসকরা সালাহ উদ্দিন আহমেদের সুস্থতার সার্টিফিকেট না দেওয়া পর্যন্ত অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের মামলার সুরাহা করতে আদালতে তোলা হবে না  তাকে।

শিলং সিভিল হাসপাতালে বুধবার সকালে সালাহ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন স্ত্রী হাসিনা আহমেদ ও বিএনপি নেতা আব্দুল লতিফ জনি। প্রায় ৩০ মিনিট কথা বলেন তারা।

দেখা করে বেরিয়ে এসে গণমাধ্যমকর্মীদের হাসিনা আহমেদ জানিয়েছেন, সালাহ উদ্দিন আহমেদের শরীরের অবস্থা খারাপ হওয়ায়, পরিবারের কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ তার সুস্থতা।

সালাহ উদ্দিন আহমেদের দেশে ফেরার আইনী প্রক্রিয়া শুরু করার জন্য আইনজীবীদের সাথে কথা বলছেন হাসিনা আহমেদ। 

১১ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ‘নিখোঁজ’ হন বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ। ৬২ দিন পর গত সপ্তাহে তাকে ‘উদভ্রান্ত’ অবস্থায় শিলং গলফ ক্লাবের কাছে পাওয়া যায়। সালাহ উদ্দিন অাহমেদ জানিয়েছেন, চোখ বেঁধে ১২ থেকে ১৪ ঘণ্টা গাড়িতে ভ্রমণ করার পর তাকে ফেলে রেখে যাওয়া হয়।

Tags: সালাহ উদ্দিন আহমেদ
Previous Post

শহীদ পরিবারে হতাশা

Next Post

টুইটারে ওবামার বিশ্ব রেকর্ড

Next Post

টুইটারে ওবামার বিশ্ব রেকর্ড

তারায় তারায় দীপশিখার গ্র্যান্ড ফিনালে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT