চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারায় তারায় দীপশিখার গ্র্যান্ড ফিনালে আজ

রোকসানা আমিন by রোকসানা আমিন
7:12 পূর্বাহ্ন 20, মে 2015
in বিনোদন
A A

চিত্র, গীত, সুর ও ছন্দে বিকশিত হোক শৈশব’ এ স্লোগানে আজ চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হতে যাচ্ছে রিয়ালিটি শো ‘তারায় তারায় দীপশিখা’র গ্র্যান্ড ফিনালে। ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিশুদের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক এ আয়োজনের জমকালো গ্র্যান্ড ফিনালের প্রথম অংশ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে।

ধাপে ধাপে টিকে থাকা সর্বশেষ ৪৮ জন দীপশিখা আলো জ্বালবে আজকের গ্র্যান্ড ফিনালের জমজমাট আয়োজনে।

ব্র্যাক স্কুলিং কার্যক্রমের ৩৭ হাজার ৫শ’ স্কুলের ১২ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণে শুরু হয়েছিল তারায় তারায় দীপশিখার এই আয়োজন। সুবিধাবঞ্চিত শিশুদের প্রেরণা জোগাতে গ্র্যান্ড ফিনালেতে থাকছে বিশিষ্টজনদের উপস্থিতি।

ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন স্যার ফজলে হাসান আবেদ বলেছেন, সাংস্কৃতিক চর্চাকে তারা শিক্ষার একটি অংশ হিসেবে দাঁড় করিয়েছে কারণ সমাজের সুবিধাবঞ্চিতদের নিয়েই তাদের কাজ। এ পর্যন্ত ব্র্যাক প্রায় ৭০ লাখ শিশুকে শিক্ষিত করতে পেরেছে। যারা প্রতিযোগিতা করে আজকের এই ফাইনালে উত্তীর্ণ হয়েছে তাদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, শুধু টেলিভিশনের কাঁচের পর্দার সামনে সীমাবদ্ধ না থেকে সমাজের সবস্তরের মানুষের জন্যে কাজ করাই তাদের লক্ষ্য।

‘ব্র্যাক যেমন সারা বিশ্বে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, তেমনি চ্যানেল আইও সকলের জন্য কাজ করে যেতে চায়।’

গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি তার মানসিক বিকাশ ঘটানোর লক্ষ্য নিয়েই এ দীপশিখা কার্যক্রম। এটি নিঃসন্দেহে একটি বড় উদ্যোগ।

গান, আবৃত্তি, নাচ ও চিত্রাঙ্কন এই চার বিষয়ে গ্র্যান্ড ফিনালেতে প্রতিদ্বন্দ্বিতা করা ৪৮ জনের মধ্য থেকে ৮ জন বিচারক তুলে আনবেন বিজয়ীদের।

রেহানা সামদানীর পরিচালনা ও মৌসুমী বড়ুয়ার উপস্থাপনায় তারায় তারায় দীপশিখা’র গ্র্যান্ড ফিনালের জমজমাট আয়োজনের দ্বিতীয় অংশ চ্যানেল আইয়ে প্রচার হবে ২৭ মে একই সময়ে। সেদিনই চূড়ান্ত ফল ঘোষণা করা হবে।

Tags: গ্র্যান্ড ফিনালেচ্যানেল আইতারায় তারায় দীপশিখাব্র্যাক
Previous Post

টুইটারে ওবামার বিশ্ব রেকর্ড

Next Post

নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় স্পিকারের আহবান

Next Post

নারীর সমান অধিকার প্রতিষ্ঠায় স্পিকারের আহবান

জেরুজালেমে পুলিশের গুলিতে দুই ফিলিস্তিনী গাড়ি চালক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT