চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষিত নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম by তারিকুল ইসলাম মাসুম
1:35 অপরাহ্ন 11, মে 2016
in অন্যান্য, শিক্ষা
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল, এ ধারাবাহিকতা বজায় রাখতে হবে। শিক্ষিত নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আরো বলেন, শিক্ষা বিস্তারে সরকার পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপ বাস্তবায়নে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এগিয়ে আসতে হবে।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ৮টি সাধারণ শিক্ষা বোর্ড ও মাদ্রাসা এবং কারিগরি বোর্ডের সম্মিলিত ফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। পরে শিক্ষাবোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে। ভালো ফলের জন্য শিক্ষার্থীদের এবং দ্রুত ফল প্রকাশের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তাদের অভিনন্দন। অভিনন্দন অভিভাবকদেরও। শিক্ষার্থীদের একটু ভালো সুযোগ দিলেই তারা ভালো করবে; আমরা তাদের সব রকম সহযোগিতা দিয়ে যাচ্ছি। সুতরাং কারো খারাপ ফলাফল করার কোনো সুযোগ নেই।

শিক্ষা বিস্তারে বর্তমান সরকারের নানান কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শিক্ষিত জনগোষ্ঠীই এগিয়ে নেবে বাংলাদেশকে।

তিনি বলেন, আরও মনোযোগী হয়ে পড়ালেখা করতে হবে। আমরা চাই আমাদের দেশের ছেলে-মেয়ে সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে আরও উন্নত দেশ হিসেবে গড়ে তুলবে।

ঝালকাঠি এবং পঞ্চগড় জেলার শিক্ষার্থী, প্রসাশনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন ।

এবার মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাসের হার ৮৮ দশমিক ২৯ শতাংশ। মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ জন। এর মধ্যে এএসসি পরীক্ষায় পাশের হার ৮৮.৮০%, এক্ষেত্রে জিপিএ-৫ পেয়েছে ৯৬,৭৬৯ জন। দাখিলে মোট পাশ করেছে ৮৮.২২% যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৮৯৫ জন। আর কারিগরি বোর্ডে৮৩.১১% পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৭০৯০ জন।

Tags: এসএসসি ফলাফল
Previous Post

অবশেষে ইতিহাস গড়লেন সালমান

Next Post

পাকিস্তানীরা বলছে তারা সবাই নিজামী

Next Post

পাকিস্তানীরা বলছে তারা সবাই নিজামী

উইকেট পাওয়াই শেষ কথা নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT