চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অবশেষে ইতিহাস গড়লেন সালমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:24 অপরাহ্ন 11, মে 2016
in বিনোদন
A A

অবশেষে ইতিহাস গড়লেন বলিউডের রোমান্টিক হিরো সালমান খান। এবার তিনি সিনে পর্দায় রোমান্টিক হিরো হয়ে নয়, বরং হাজির হবেন ভিলেন হয়ে। আলোড়ন সৃষ্টি করা ধামাকা ‘ধুম’ সিক্যুয়ালের পরবর্তী সিনেমা ‘ধুম ৪’র ভিলেন হিসেবে অভিনয় করবেন সালমান খান।

বলিউডের বিগ বাজেটের অ্যাকশন ছবি ‘ধুম ৪’র এবারের ভিলেন কে হবেন? তা নিয়ে চলছিল রীতিমতো জল্পনা-কল্পনা। বলিউডের সেরা হিরোরা ছিলেন সেই তালিকায়।

তবে হৃতিক রোশন, অভিষেক বচ্চন, জন আব্রাহাম এবং মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে সরিয়ে পরিচালক বিজয় কৃষ্ণ ভিলেন হিসেবে ঘোষণা করলেন ভাইজান সালমান খানের নাম।

শুধু তাই নয় এবারের ‘ধুম ৪’ বাড়তি আকর্ষণ হিসেবে সাল্লু ভাইয়ের সঙ্গে প্রথমবারের মতো পর্দা শেয়ার করবেন দাপুটে অভিনেতা রণবীর সিং। যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়ার প্রযোজনায় ‘ধুম ৪’ সিনেমার মধ্য দিয়ে সালমান তার ২৭ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথম নেতিবাচক কাজ করবেন। কিন্তু তার নায়িকা কে থাকছেন তা জানান নি প্রযোজক প্রতিষ্ঠান।

অন্যদিকে ‘রেস-থ্রি’ সিনেমায়ও খল চরিত্রে অভিনয়ের বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে সালমান। বর্তমানে সালমান খান ব্যস্ত আলী আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’ সিনেমার শুটিং নিয়ে। আগামী ঈদে মুক্তি পাবে সিনেমাটি। তাছাড়া কবির খান এবং রাজকুমার সন্তোষী পরিচালিত দুটি সিনেমার শুটিং শুরু করার কথা রয়েছে তার।

Tags: নায়কবলিউডসালমান খান
Previous Post

পিস্তোইয়া নগরীর সম্মানসূচক নাগরিকত্ব পেলেন ড. ইউনূস

Next Post

শিক্ষিত নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

Next Post

শিক্ষিত নতুন প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নেবে: প্রধানমন্ত্রী

পাকিস্তানীরা বলছে তারা সবাই নিজামী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT