চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘শিক্ষার্থীরা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:06 অপরাহ্ন 02, আগস্ট 2018
in বাংলাদেশ
A A
বাসচাপায় শিক্ষার্থী নিহত-বিক্ষোভ-গণপরিবহন সংকট-মনিরুল ইসলাম

ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম বলেছেন: ‘শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কী কী করতে হবে। আমরা সেই অনুযায়ী কাজ করছি।’

এসময় শিক্ষার্থীদের সব দাবি পূরণে সরকার ও পুলিশ কাজ করছে জানিয়ে তাদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ জানান তিনি।

বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলাম।

শিক্ষার্থীদের ঘরে রাখতে শিক্ষক ও অভিভাবকদেরও অনুরোধ জানিয়ে মনিরুল ইসলাম বলেন: ‘শিশুদের কাছ থেকে অনেক সময় অনেক কিছু শেখার আছে। শিক্ষার্থীরা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কী কী করতে হবে। আমরা সে অনুযায়ী কাজ করছি।’

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন: ‘তোমাদের যা যা দাবি রয়েছে তা বাস্তবায়নে সরকার ও পুলিশ কাজ করছে। আপাতত তোমাদেরকে ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করছি।’

শিক্ষার্থীদের সকল দাবি মেনে নেয়ার বিষয়ে সরকার ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার পর পুলিশের ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে। বিআরটিএ ও পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে গাড়ির কাগজপত্র পরীক্ষা করছে।

তিনি বলেন: ‘ডিএমপি ও পুলিশ কথা দিচ্ছে আপনাদের দাবি বাস্তবায়ন হবে। আপনারা কোন কথায় বিভ্রান্ত হবেন না। যারা এই সুযোগে ছাত্রদের বিভ্রান্ত করছে, তাদেরও শুভবুদ্ধির উদয় হোক।’

কোন ধরনের উস্কানিতে কান না দিতে শিক্ষার্থীদের আহ্বান জানিয়ে মনিরুল ইসলাম বলেন: ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়েছে, যেখানে এক পুলিশ সদস্য এক ছাত্রের গলা চেপে ধরতে দেখা গেছে। কিন্তু ছবিটি ২০১৩ সালের, আর এ ঘটনায় এএসআই পলাশ চন্দ্র শাস্তির মুখোমুখি হয়েছিলেন। আরেকটি ছবিতে এক ছাত্রীকে পুলিশ লাঠিচার্জ করতে দেখা গেছে, সেই ছবিটিও ২০১২ সালের।

এ থেকে প্রমাণিত হয় কেউ আন্দোলনের সুযোগ নিয়ে ছাত্রদের উস্কানি দিচ্ছে। সে সব স্বার্থান্বেষীরা এ পর্যন্ত ৩০০ গাড়ি ভাংচুর করেছে, যার মধ্যে পুলিশের ৫টি পিকআপ ভ্যানও রয়েছে। এ পর্যন্ত ৮টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে।’

যারা উস্কানি দিয়ে এ ধরনের কাজ করছে তাদেরকে চিহ্নিত করার কাজ চলছে বলেও জানান তিনি।

গত পরশুদিন শিশুদের উপর লাঠিচার্জ করার বিষয়ে দৃষ্টি আকর্ষন করা হলে পুলিশের এ উর্ধ্বতন কর্মকর্তা বলেন: এ বিষয়ে যদি দেখা কোন পুলিশ সদস্য দায়িত্বের বাইরে গিয়ে কোন কাজ করেছে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ আন্দোলনে শিশুদের কথা মাথায় রেখে পুলিশ অনেক ক্ষেত্রে আইনের যথাযথ প্রয়োগ করেনি। ছাত্রদের বিষয়টি পুলিশ মানবিকভাবেই দেখেছে।

লাইসেন্স পরীক্ষার সময় অনেক পুলিশের ড্রাইভারেদের লাইসেন্স পাওয়া যায়নি, এ বিষয়ে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন: পুলিশের সকল ড্রাইভারেরই লাইসেন্স রয়েছে। অনেক সময় সঙ্গে নিয়ে যান না কিংবা অনেক সময় এমটি বিভাগে তাদের লাইসেন্স জমা রাখে। তাই হয়তো অনেক ক্ষেত্রে তাৎক্ষনিকভাবে তারা লাইসেন্স দেখাতে পারেননি।

Tags: বাসচাপামনিরুল ইসলামসড়ক দুর্ঘটনা
Previous Post

কক্সবাজারে নিখোঁজ ইথিওপিয়ান নাগরিকের মৃতদেহ উদ্ধার

Next Post

ঘাতক বাসের মালিক ৭ দিনের রিমান্ডে

Next Post

ঘাতক বাসের মালিক ৭ দিনের রিমান্ডে

সেই মেঘ আজ রাজপথে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT