চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই মেঘ আজ রাজপথে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 অপরাহ্ন 02, আগস্ট 2018
in বাংলাদেশ
A A

‘‘যারা এমন করে মানুষ হত্যা করছে, সেই ড্রাইভারদের কি বিচার হবে না? সরকার এদের বিচার করবে না?’’

এমন নানা প্রশ্ন ঘুরছে আততায়ীর হাতে নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনীর এক মাত্র ছেলে মাহির সারোয়ার মেঘের মনে।

বিভিন্ন সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ২৯ জুলাইয়ে বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যু দেখে এমনই নানা প্রশ্নে উত্তর খুঁজতে থাকে মেঘ।

ওইদিন দুই বাসের রেষারেষিতে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পর থেকে ৯ দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তাই শিক্ষার্থীদের এই বিভোক্ষের সাথে নিজেকে একাত্ম করে নিরাপদ সড়কের দাবিতে মেঘ বৃহস্পতিবার সকালে পোস্টার নিয়ে দাঁড়িয়েছে মানিক মিয়া এভিনিউতে।

মেঘের সকল প্রশ্নের দাবি ফুটে ওঠেছে-

 নিরাপদ সড়ক চাই
বাসচাপায় নিহত আপু-ভাইয়াদের খুনের বিচার চাই
ছোটদের জন্য নিরাপদ বাংলাদেশ চাই
আমার মিম্মি-বাবা (সাগর -রুনীর) খুনের বিচার চাই
we want justice

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনী। ওই সময় মেঘের বয়স ছিল ৬ বছর।

নির্মম ও আলোচিত ওই হত্যাকাণ্ডের পর ৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস থাকলেও তা আর হয়ে ওঠেনি। বছর ঘুরে ১১ ফেব্রুয়ারি আসার আগে ও পরে গণমাধ্যমে কিছু শিরোনাম হয় মামলার তদন্ত কার্যক্রম সর্ম্পকে, এরপরে আবার তা চাপা পড়ে যায়।

এখন পর্যন্ত তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৪৬টি ধার্য তারিখ অতিবাহিত হয়েছে। সর্বশেষ ২১ মার্চ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন আদালত।

সাগর-রুনী পরিবারের সদস্য-স্বজন বিষয়টি নিয়ে হতাশ। ধীরে ধীরে নিষ্ঠুর বাস্তবতার সাথে নিজেদের মানিয়ে নিতে চেষ্টা করছেন তারা।

Tags: মেঘসাগর-রুনীসেমি লিড
Previous Post

ঘাতক বাসের মালিক ৭ দিনের রিমান্ডে

Next Post

সাবেক এমপি আওরঙ্গজেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার

Next Post

সাবেক এমপি আওরঙ্গজেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী শুক্রবার

‘গণমাধ্যমের শক্তি বাড়ছে, নিয়ন্ত্রণও বাড়ছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT